Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কেমন হতে পারে KKR-এর ওপেনিং জুটি? দৌড়ে রয়েছেন ৩ ক্রিকেটার

এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিংয়ের দাবিদার হিসেবে সুনীল নারিন, রহমানউল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডি ককের নাম রয়েছে।

কেমন হতে পারে KKR-এর ওপেনিং জুটি? দৌড়ে রয়েছেন ৩ ক্রিকেটার

আসন্ন আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ স্কোয়াড

শেষ আপডেট: 28 November 2024 18:42

দ্য ওয়াল ব্যুরো : এবারের আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স নতুন অধিনায়ক এবং নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামবে। মেগা অকশনের আগে কেকেআর তাদের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দিয়েছিল। এরপর পঞ্জাব কিংস শ্রেয়সকে দলে টেনে নিয়েছে। পঞ্জাব কিংস শ্রেয়স আইয়ারের জন্য ২৬.৭৫ কোটি টাকা খরচ করেছে।

এর পাশাপাশি গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যে ফিল সল্ট ওপেন করতেন, তাঁকেও রিলিজ করেছে ম্য়ানেজমেন্ট। ইংল্যান্ডের এই বিস্ফোরক ওপেনার এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে খেলতে নামবেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কে ওপেন করবেন?

এই ৩ ক্রিকেটারের মধ্যে দু'জন হতে পারেন ওপেনার?

মেগা অকশনের আগে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ার এবং রহমানউল্লাহ গুরবাজকে রিলিজ করে দিয়েছিল। এরপর নিলাম অনুষ্ঠানে আবারও এই দুই ক্রিকেটারকে ফিরিয়ে আনে কেকেআর। এছাড়া কুইন্টন ডি কক ৩.৬০ কোটি টাকার বিনিময়ে নাইট ব্রিগেডে নাম লিখিয়েছেন। এছাড়া সুনীল নারিনকে আগেই রিটেন করেছিল ফ্র্যাঞ্চাইজি।

গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করেছিলেন ফিল সল্ট এবং সুনীল নারিন। তবে টুর্নামেন্টের শেষদিকে সল্ট অবশ্য ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন। এরপর সুনীল নারিন এবং রহমানউল্লাহ গুরবাজ কেকেআর ব্রিগেডের হয়ে ওপেন করেন।

এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিংয়ের দাবিদার হিসেবে সুনীল নারিন, রহমানউল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডি ককের নাম রয়েছে। যদি টিম ম্য়ানেজমেন্ট লেফট-রাইট কম্বিনেশন চায়, সেক্ষেত্রে সুনীল নারিন এবং রহমানউল্লাহ গুরবাজ ওপেন করতে পারেন। এর পাশাপাশি যদি টিম ম্য়ানেজমেন্ট চায় দুই বাঁ-হাতি ওপেনারই ইনিংস শুরু করুক, সেক্ষেত্রে কুইন্টন ডি কক এবং সুনীল নারিন জুটির বিকল্প থাকবে।


```