Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

'ক্রিকেট বিশ্বে সর্বশ্রেষ্ঠ ভারতই', স্বীকার করলেন তাসকিন

আগামী ১২ অক্টোবর সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছে।

'ক্রিকেট বিশ্বে সর্বশ্রেষ্ঠ ভারতই', স্বীকার করলেন তাসকিন

বাংলাদেশ ক্রিকেট দলের পেস ব্যাটারি তাসকিন আহমেদ

শেষ আপডেট: 11 October 2024 16:19

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটে আগেই মুখ পুড়েছিল। এবার টি-২০ ক্রিকেটেও হোয়াইটওয়াশের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে টাইগারবাহিনীর তারকা পেসার তাসকিন আহমেদ ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে একটা বড়সড় মন্তব্য করলেন।

তিনি সাফ জানিয়ে দিলেন, বর্তমানে ক্রিকেট দুনিয়ায় ভারতই সর্বশ্রেষ্ঠ। যে কোনও পরিস্থিতিতে টিম ইন্ডিয়া ভাল ব্যাটিং পারফরম্য়ান্স করতে পারে। প্রসঙ্গত, চলতি টি-২০ সিরিজের প্রথম ম্য়াচে সূর্যকুমার যাদবের দল সাত উইকেটে এবং দ্বিতীয় ম্য়াচে ৮৬ রানে জয়লাভ করেছে।

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ সাংবাদিকদের বললেন, 'ভারতীয় ক্রিকেট দলই যে সর্বশ্রেষ্ঠ, তা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। ওরা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ এবং ভাল পারফরম্য়ান্স করে। পাওয়ার প্লে চলাকালীন আমরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলাম। কিন্তু, শেষপর্যন্ত ওরা ভাল ব্যাটিং করল এবং আমাদের দলের স্পিনারদের কপালটাই খারাপ ছিল। সাধারণত আমাদের দিন এতটাও খারাপ হয় না। কিন্তু, টি-২০ ফরম্য়াটে কোন দল কবে ভাল খেলবে, সেটাও বলা যায় না।'

দিল্লিতে আয়োজিত দ্বিতীয় টি-২০ ম্য়াচে তাসকিন আহমেদ ভারতের জোড়া উইকেট শিকার করেছিলেন। ম্যাচের শেষে তিনি বললেন, 'আমরা সবাই জানি যে দিল্লির উইকেট কতটা ব্যাটিং সহায়ক। এখানে গড়পড়তা ২০০-র বেশি রান হয়। কিন্তু, এই সিরিজের প্রথম দুটো ম্য়াচেই আমরা ভাল ব্যাটিং করতে পারিনি। দুটো ম্য়াচের উইকেটই ব্যাটিং সহায়ক ছিল। কিন্তু, সেটা আমরা কাজে লাগাতে পারলাম না।'


```