Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

T20 World Cup: ঘুরে দাঁড়াল পাকিস্তান, নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে আঘা বাহিনী

ভারতের বিরুদ্ধে হারের পর সমালোচনায় জর্জরিত পাকিস্তান এই জয়ের মাধ্যমে বার্তা দিল—তারা এখনও লড়াইয়ে আছে। এখন লক্ষ্য সুপার এইটে বড় দলগুলোর বিরুদ্ধে ধারাবাহিকতা বজায় রাখা।

 

T20 World Cup: ঘুরে দাঁড়াল পাকিস্তান, নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে আঘা বাহিনী

শতরানে নায়ক ফারহান

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 February 2026 18:41

দ্য ওয়াল ব্যুরো: ভারতের (India) বিরুদ্ধে বড় হারের ধাক্কা সামলে দারুণ প্রত্যাবর্তন পাকিস্তানের (Pakistan)। বাঁচা-মরার ম্যাচে নামিবিয়াকে (Namibia) ১০২ রানে উড়িয়ে দিয়ে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইটে জায়গা পাকা করল তারা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচের নায়ক সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)—কেরিয়ারের প্রথম টি-২০ আন্তর্জাতিক শতরান।

ভারতের কাছে ৬১ রানের হারের পর চাপে ছিল দল। গ্রুপ এ-তে তৃতীয় স্থানে নেমে যান সলমন আঘারা। আজ মাঠে নামার আগে সমীকরণ ছিল স্পষ্টজিততেই হবে। সেই কাজটাই নিখুঁতভাবে সেরে ফেলেন বাবর আজমরা।

ফারহানের জবাব ব্যাটে

ভারতের বিরুদ্ধে চার বলে শূন্য। সমালোচনার ঝড়। সেই ফারহানই নামিবিয়ার বিরুদ্ধে জবাব দিলেন ব্যাটে। ৫৮ বলে অপরাজিত ১০০। ১১টি চার, ৪টি ছক্কা। পাওয়ারপ্লেতেই ছন্দ হাতে তুলে নেন। সাইম আয়ুবের (Saim Ayub) সঙ্গে ৪০ রানের ওপেনিং জুটি। এরপর সলমন আঘার (Salman Ali Agha) সঙ্গে ৬৭ রান। পাক অধ্নায়ক ২৩ বলে ৩৮ করে গতি বাড়ান। শেষদিকে শাদাব খান (Shadab Khan) ২২ বলে ৩৬ করে স্কোর ১৯৯-এ পৌঁছে দেন। আজকের দুরন্ত শতরানের সুবাদে ফারহান যোগ দিলেন আহমেদ শেহজাদের (Ahmed Shehzad) পাশেহলেন বিশ্বকাপে শতরান করা দ্বিতীয় পাকিস্তানি ব্যাটার।

স্পিন-অস্ত্রে গুঁড়িয়ে গেল নামিবিয়া

১৯৯ রানের জবাবে শুরুটা ভালো ছিল না পাকিস্তানের। মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz) একটি ক্যাচ ফেলেন। কিন্তু এরপর ম্যাচ একপেশে। দলে ফেরা সলমন মির্জা (Salman Mirza) প্রথম সাফল্য এনে দেন। এরপর স্পিন আক্রমণে লড়াইয়ের মোড় ঘুরে যায়। শাদাব খান ৪ ওভারে ৩ উইকেট ছিনিয়ে নেন। ভারতের বিরুদ্ধে ব্যয়বহুল স্পেল ততক্ষণে সুদূর অতীত!

যদিও সবচেয়ে বড় ধাক্কা দেন উসমান তারিক (Usman Tariq)। ৩.৩ ওভারে ৪/১৬টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেরা বোলিং। বৈচিত্র্য আর নিখুঁত লাইনে বিভ্রান্ত হন নামিবিয়ার ব্যাটাররা। যার জেরে ১৭.৩ ওভারে ৯৭ অলআউট! ১০২ রানের বড় জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।

২০২৪ সালে দ্বিতীয় পর্বে উঠতে পারেনি পাক বাহিনী। এবার সেই ভুলের পুনরাবৃত্তি হয়নি। আজকের রেজাল্টের ফলে আমেরিকারও (USA) আশা শেষ। সমীকরণ সহজ ছিলনামিবিয়া জিতলে তবেই মার্কিন টিম এগোত। সেটা হয়নি। অন্যদিকে ভারতের বিরুদ্ধে হারের পর সমালোচনায় জর্জরিত পাকিস্তান এই জয়ের মাধ্যমে বার্তা দিলতারা এখনও লড়াইয়ে আছে। এখন লক্ষ্য সুপার এইটে বড় দলগুলোর বিরুদ্ধে ধারাবাহিকতা বজায় রাখা।


```