Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, বাংলা থেকে দলে শুধু রিচা

আগে অলরাউন্ডার দীপ্তি শর্মা বাংলার হয়ে খেলতেন। এখন নিজের রাজ্য উত্তরপ্রদেশে চলে গেছেন তিনি।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, বাংলা থেকে দলে শুধু রিচা

হরমনপ্রীত কউর

শেষ আপডেট: 27 August 2024 14:29

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিসিআই। এ বারের বিশ্বকাপ হবে আমিরশাহিতে। সেখানে খেলতে যাবে ১৫ জনের দল। অধিনায়ক হরমনপ্রীত কউর। বাংলা থেকে দলে রয়েছেন শুধু রিচা ঘোষ।

১৫ জনের মধ্যে রয়েছেন স্মৃতি মন্ধনা। তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। ওপেনিংয়ে তাঁকে সঙ্গ দেবেন শেফালি বর্মা। এছাড়াও দলে রয়েছেন দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ, যষ্টিকা ভাটিয়া, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং, দয়ালান হেমলতা, আশা সোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা প্যাটেল এবং সজনা সাজিবন। আগে অলরাউন্ডার দীপ্তি শর্মা বাংলার হয়ে খেলতেন। এখন নিজের রাজ্য উত্তরপ্রদেশে চলে গেছেন তিনি। 

অক্টোবরের ৩ তারিখ থেকে শুরু হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ড-এর সঙ্গে গ্রুপ 'এ' তে রয়েছে ভারত। অন্য গ্রুপে ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ় এবং স্কটল্যান্ড। বিশ্বকাপের ফাইনাল ২০ অক্টোবর।  


```