Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কেন ৩ নম্বরে ব্যাট করছেন না সূর্য? প্রকাশ্যে বড় কারণ

টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদবকে সচরাচর তিন নম্বরেই ব্যাট করতে দেখা যায়।

কেন ৩ নম্বরে ব্যাট করছেন না সূর্য? প্রকাশ্যে বড় কারণ

ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব

শেষ আপডেট: 16 November 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ সিরিজে সূর্যকুমার যাদবের নেতৃত্বে বিধ্বংসী পারফরম্য়ান্স করল ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার (১৫ নভেম্বর) এই সিরিজের অন্তিম তথা চতুর্থ ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ১৩৫ রানে জয়লাভ করেছে।

এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুরন্ত শতরান করেন সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা। পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবথেকে বড় ব্যবধানে পরাজয় স্বীকার করল দক্ষিণ আফ্রিকা।

তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদবকে সচরাচর তিন নম্বরেই ব্যাট করতে দেখা যায়। কিন্তু, শুক্রবার তিনি তিন নম্বরে ব্যাট করতে নামলেন না। তাঁর জায়গায় ব্যাট করতে নামেন তিলক বর্মা। এই কারণটা সূর্য নিজেই খোলসা করলেন।

ম্যাচের শেষে সূর্য বললেন, 'আমার মাথায় তিন নম্বর জায়গাটা নিয়ে অনেকগুলো চিন্তা ঘুরছিল। শেষপর্যন্ত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি। একটা ছেলে অনেকদিন ধরে তিন নম্বরে ভাল পারফরম্যান্স করে যাচ্ছিল। তবে এবার নতুন চিন্তাভাবনার সময় এসেছে। এরথেকে ভাল সুযোগ আর কিছু হতে পারত না।'


```