Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হলটা কী সূর্যের? ক্যাপ্টেন্সির চাপেই 'মেঘলা' ব্যাটিং! প্রশ্ন সমর্থকদের

ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি-২০ সিরিজে সূর্যকুমার যাদবের ব্যাট হয়ত গর্জন করে উঠবে।

হলটা কী সূর্যের? ক্যাপ্টেন্সির চাপেই 'মেঘলা' ব্যাটিং! প্রশ্ন সমর্থকদের

ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব

শেষ আপডেট: 28 January 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো : একটা সময় যে সূর্যকুমার যাদবকে দেখে গোটা ক্রিকেট বিশ্বের বোলিং ডিপার্টমেন্ট কার্যত ভয়ে কাঁপত, আজ তিনিই রানের জন্য কার্যত হা-পিত্যেশ করে বসে রয়েছেন। যেন প্রিয় ব্য়াটটাই তাঁর উপরে অভিমান করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সূর্যকুমার যাদব তো রানের খাতাই খুলতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচে তিনি অন্তত ৭ বলে ১২ রান করেছেন। 'স্কাই' নামে খ্যাত এই ভারতীয় ব্যাটারের খারাপ ফর্ম যদি এই সিরিজেই হত, তাহলে কোনও চিন্তারই কারণ থাকত না। কিন্তু, ২০২৪ সালে তাঁকে টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক করার পর থেকেই এই পতন শুরু হয়েছে। সূর্যকুমার যাদবের বর্তমান ব্যাটিং ফর্ম কীভাবে টিম ইন্ডিয়ার মাথাব্যথার কারণ হয়ে উঠছে, আসুন সেই পরিসংখ্যান আলোচনা করে নেওয়া যাক। 

সূর্যের খারাপ ফর্ম অব্য়াহত

ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি-২০ সিরিজে সূর্যকুমার যাদবের ব্যাট হয়ত গর্জন করে উঠবে। কারণ দেশের মাটিতে রান করা অপেক্ষাকৃত অনেকটা সহজ হবে। কিন্তু, ব্রিটিশ বোলিং আক্রমণের সামনে তাঁকে যথেষ্ট অসহায় লাগে। প্রথম ২ টি-২০ ম্যাচেই তাঁর যাবতীয় জারিজুরি শেষ হয়ে গিয়েছে। অনেকে তো আবার এও বলতে শুরু করেছেন যে অধিনায়কত্বের চাপে সূর্য নাকি নিজের স্বাভাবিক ব্যাটিংও ভুলে গিয়েছে। শুধুমাত্র ভারতীয় ক্রিকেট সমর্থকরাই নন, সূর্যের পরিসংখ্যানই সেকথা বলছে।

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে সূর্য ১১ ম্যাচে ব্যাট করতে নেমেছেন। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার এই ডান হাতি ব্যাটির ২২ ব্যাটিং গড়ে মাত্র ২৪২ রান করেছেন। গত ১১ ইনিংসে তিনি মাত্র ২ হাফসেঞ্চুরি করেছেন। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দিচ্ছে যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদব ব্যাট হাতে ঠিক কতটা অসহায় হয়ে পড়েছেন।

ঘরোয়া ক্রিকেটেও খারাপ ফর্ম অব্য়াহত

ঘরোয়া ক্রিকেটেও সূর্যকুমার যাদব একেবারে জ্বলে উঠতে পারেননি। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ৫ ম্যাচে তিনি মাত্র ২৬.৪ ব্যাটিং গড়ে ১৩২ রান করেছেন। পাশাপাশি বিজয় হাজারে ট্রফিতেও ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক রানের অপেক্ষা করেছেন। ৯.৮ ব্যাটিং গড়ে তিনি মাত্র ৩৮ রানই করেন। সূর্যের এই ফর্ম দেখে টিম ম্যানেজমেন্টও রীতিমতো টেনশনে পড়ে গিয়েছে। আশা করা যায়, বাকি ৩ ম্যাচে তিনি নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারবেন।


```