Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'জঘন্য কাজের কঠিন শাস্তি হোক', আরজি কর কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে সওয়াল সৌরভের

সৌরভ বললেন, 'আমি চাইব মেয়েটি যেন দ্রুত সুবিচার পায়।'

'জঘন্য কাজের কঠিন শাস্তি হোক', আরজি কর কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে সওয়াল সৌরভের

নির্যাতিতার সুবিচার চেয়ে ফের সওয়াল সৌরভের

শেষ আপডেট: 9 September 2024 19:43

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে নির্যাতিতা যাতে দ্রুত সুবিচার পায়, তার পক্ষে সওয়াল করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আবেদন করেছেন, সুপ্রিম কোর্ট এই ঘটনায় অভিযুক্ত দোষীদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়।

সৌরভ বললেন, 'আমি চাইব মেয়েটি যেন দ্রুত সুবিচার পায়। বহু মানুষ এই অরাজনৈতিক আন্দোলনে সামিল হয়েছেন। আমিও তাঁদের পাশেই দাঁড়াতে চাই। যে কোনও মামলার ফলাফল ঘোষণা হতে একটু বেশিই সময় লাগে। তবে আমি আদালতের কাছে আবেদন করব, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে যেন সুবিচার দেওয়া হয়। এমন রায় দেওয়া হোক, যাতে গোটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন হয়। ভবিষ্যতে আর কেউ যেন এমন কাজ না করতে পারেন।'

ইতিপূর্বে আরজি কর কাণ্ড প্রসঙ্গে সৌরভের একটি মন্তব্য যথেষ্ট সমালোচিত হয়েছিল। তিনি এটাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে উল্লেখ করেছিলেন। সৌরভের এই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। এই প্রসঙ্গে মহারাজ বললেন, 'আমি সোশ্যাল মিডিয়া খুব একটা বেশি ফলো করি না। ফলে এই ব্যাপারে আমি খুব বেশিকিছু বলতে পারব না। তবে মানুষ হিসেবে আমরা সকলেই চাইব যে এই জঘন্য কাজের একটা কঠিন শাস্তি হোক। এমন শাস্তি দিতে হবে, যাতে শুধুমাত্র দেশেই নয়, গোটা পৃথিবীতে এমন কাজ যেন আর কেউ না করে।'

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে সোমবার শুনানি ছিল। সেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জুনিয়র এবং রেসিডেন্ট ডাক্তারদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার আদেশ দেওয়া হয়েছে। যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে চিকিৎসকরা কাজে যোগ না দেন, তাহলে সরকারের পক্ষ থেকে শৃঙ্খলাভঙ্গের জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারে। সরকারের হাতে সেই অধিকার দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন, রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে সরকারি হাসপাতালগুলিতে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত সংখ্যায় লাগাতে হবে। পুরুষ ও মহিলা চিকিৎসকদের জন্য পৃথক রেস্ট রুমের ব্যবস্থা করতে হবে। এবং সেই কাজের অগ্রগতি দ্রুত হচ্ছে কিনা সে ব্যাপারে নজর রাখতে হবে জেলা শাসকদের।


```