Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'কোনও প্রতিভাই নেই...', পাকিস্তানকে চরম অপমান সৌরভের

তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের মধ্যে জেতার কোনও দমই নেই

'কোনও প্রতিভাই নেই...', পাকিস্তানকে চরম অপমান সৌরভের

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বাবর আজম

শেষ আপডেট: 11 September 2024 13:56

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে পাকিস্তান ক্রিকেট দল যথেষ্ট খারাপ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে। দলের প্রত্যেক ক্রিকেটারই একেবারে জঘন্য পারফরম্যান্স করছে। সম্প্রতি শান মাসুদের নেতৃত্বে পাকিস্তানের টেস্ট ক্রিকেট দল দেশের মাটিতেই বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে গিয়েছে। ইতিপূর্বে, ২০২৪ টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বেও আমেরিকার বিরুদ্ধে হেরে গিয়েছিল পাকিস্তান। 

পাকিস্তান ক্রিকেট দলের এই খারাপ পারফরম্যান্স দেখার পর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের মনের কথা বললেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের মধ্যে জেতার কোনও দমই নেই। মহারাজের এই মন্তব্য ক্রিকেট বিশ্বে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।

পাকিস্তানে কোনও প্রতিভাই নেই: সৌরভ

পাকিস্তান ক্রিকেট দলের এই খারাপ পারফরম্যান্সের দিকে তাকিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, 'আমি মনে করি, বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলে কোনও প্রতিভাই নেই। আমার তো সেইসব দিনের কথা মনে পড়ে যখন এই দলে জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মতো ক্রিকেটাররা এই দলের মেরুদণ্ড ছিলেন। জয়ের জন্য প্রতিটা প্রজন্মকেই ভালো পারফরম্যান্স করতে হয়। ক্রিকেটারদের গড়ে তুলতে হয়।'

সৌরভ মনে করেন, পিসিবি-র উচিত দেশ থেকে আরও প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করা। এমন ক্রিকেটার খুঁজতে হবে, যাঁরা ম্যাচ উইনার হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবে। খেলার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের এই ব্যাপারটায় নজর দেওয়া উচিত। সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কার্যত এই পরামর্শই দেন। এবার পিসিবি তাঁর পরামর্শে আদৌ গুরুত্ব দেয় কি না, সেটাই আপাতত দেখার।


```