Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আরও একটা সেঞ্চুরি করবে', বিরাটের উপর ভরসা রাখছেন সৌরভ

অনেকেই বলতে শুরু করেছেন, বিরাট নাকি একই ভুলের পুনরাবৃত্তি করছেন।

'আরও একটা সেঞ্চুরি করবে', বিরাটের উপর ভরসা রাখছেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি

শেষ আপডেট: 20 December 2024 16:57

দ্য ওয়াল ব্যুরো : চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির ফর্ম খুব একটা ভাল যাচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু বিরাটের পাশেই দাঁড়ালেন। কোহলিকে তাঁর পরামর্শ, ইনিংসের শুরুতে বিরাট যেন যতটা সম্ভব বল ছেড়ে দেন।

এই সিরিজে কিং কোহলি পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন। এর বাইরে সেভাবে তিনি নজর কাড়তে পারেননি। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসেও তিনি ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। বল তাঁর ব্যাটের কানা লেগে সোজা অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়েছে।

অনেকেই বলতে শুরু করেছেন, বিরাট নাকি একই ভুলের পুনরাবৃত্তি করছেন। অফস্টাম্পের বাইরের বল মারতে গিয়ে তিনি ক্যাচ আউট হয়ে ফিরে আসছেন। এই সমস্যা সমাধানেই এবার গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন সৌরভ।

মহারাজ বললেন, 'বিরাট বারংবার একইভাবে আউট হচ্ছে। ওকে আরও বেশি করে বল ছাড়তে হবে। আরও খানিকটা বেশি ধৈর্য্য দেখানো দরকার। কারণ অজিরা ওকে বার বার অফস্টাম্পের বাইরেই বল করে যাচ্ছে।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'তবে আমি নিশ্চিত যে বিরাটের ব্যাটে শীঘ্রই রান আসবে। প্রথম টেস্ট ম্য়াচেই তো শতরান করেছিল। তবে এই সিরিজ শেষ হওয়ার আগে আরও একটি সেঞ্চুরি ও করবে।'


```