Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘কেউ কেউ এখনও নিজেদের ভারতীয় প্রমাণ করতে চাইছে!’ ভারত-পাক মহারণের আগে কাকে ঠুকলেন আফ্রিদি?

ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে এমনিতেই চাপা উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যে বরুণ-কুলদীপদের ব্যাকফুটে রেখে দলের তুরুপের তাস নওয়াজকে সেরা স্পিনারের তকমা দিয়েছেন কোচ মাইক হেসেন। 

‘কেউ কেউ এখনও নিজেদের ভারতীয় প্রমাণ করতে চাইছে!’ ভারত-পাক মহারণের আগে কাকে ঠুকলেন আফ্রিদি?

শহিদ আফ্রিদি

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 September 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: ভারত–পাকিস্তান ম্যাচের দিন যত ঘনিয়ে আসে, ততবারই সীমান্ত পেরিয়ে আছড়ে পড়ে একের পর এক উসকানিমূলক মন্তব্য। এশিয়া কাপের (Asia Cup 2025) সুপারহিট দ্বৈরথের আগেও এর ব্যতিক্রম হল না। ‘প্রত্যাশিতভাবেই’ মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহিদ আফ্রিদি (Shahid Afridi)। ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে’ (World Championship of Legends) ভারতীয় তারকাদের ম্যাচ বয়কট প্রসঙ্গ টেনে নতুন করে হুল ফোটালেন তিনি।

অভিযোগের সুরে আফ্রিদি বলেন, ‘আমি সবসময় জানিয়েছি, ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত। এতে দুই দেশের সম্পর্ক ভালো হয়। ইংল্যান্ডে লেজেন্ডস ম্যাচে মানুষ টিকিট কেটেছিল, খেলোয়াড়রা অনুশীলনও করেছিল। তারপরও ভারত খেলেনি। কী ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আমি আজও বুঝি না!’

প্রসঙ্গত, সেই টুর্নামেন্টে বয়কটের ইন্ধন জুগিয়েছিলেন যিনি, সেই শিখর ধাওয়ানকে নাম না করে ‘পচা ডিম’ বলে কটাক্ষ করেন আফ্রিদি। এবারও সেই প্রসঙ্গ তুলে ক্ষোভ উগরে বললেন, ‘আমি যদি নাম বলে দিই, তবে ও ফেঁসে যাবে। পচা ডিম বলেছিলাম যাকে, তার অধিনায়ক (যুবরাজ সিং) ওকে বলেছিল—‘তুই খেলতে না চাইলে খেলিস না, তবে সোশ্যাল মিডিয়ায় কিছু লিখিস না যেন।’ কিন্তু ওর তো অন্য উদ্দেশ্য ছিল। তাই ওকে খারাপ বলেছিলাম!’

আফ্রিদির কটাক্ষে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নাম ইঙ্গিতে সামনে এসেছে। লেজেন্ডস ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার। এবার আরও এক ধাপ এগিয়ে ভারতীয় শিবিরের আরেক প্রাক্তনকে নিশানা করলেন আফ্রিদি। সরাসরি কারও নাম না নিয়ে বলেন, ‘কিছু লোক এখনও চেষ্টা করছে প্রমাণ করতে যে, তারা ভারতীয়! আজ এশিয়া কাপে বসে টেলিভিশনে কমেন্ট্রি করছে।’ নিশানায় কি হরভজন? যিনি ফের একবার এশিয়া কাপে দু’দেশের সম্মুখ-সমর হওয়া নিয়ে ‘ঠান্ডা’ প্রতিক্রিয়া জানিয়েছেন!

ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে এমনিতেই চাপা উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যে বরুণ-কুলদীপদের ব্যাকফুটে রেখে দলের তুরুপের তাস নওয়াজকে সেরা স্পিনারের তকমা দিয়েছেন কোচ মাইক হেসেন। তার পিঠোপিঠি আফ্রিদির চাঁচাছোলা মন্তব্য যে নতুন করে আগুনে ঘি ঢালল, তাতে একচুল সন্দেহ নেই।


```