Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ধামাকাদার শতরান স্মৃতির, গড়লেন একাধিক রেকর্ড! রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের নিরিখে মহিলাদের ওয়ানডে ফরম্য়াটে স্মৃতির এই ৭০ বলে শতরান যুগ্মভাবে সপ্তম স্থানে দাঁড়িয়ে রয়েছে।

ধামাকাদার শতরান স্মৃতির, গড়লেন একাধিক রেকর্ড! রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা

শেষ আপডেট: 15 January 2025 14:42

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে ওয়ানজে ফরম্যাটে দ্রুততম শতরান করলেন স্মৃতি মান্ধানা। ইতিপূর্বে, এই রেকর্ড ছিল হরমনপ্রীত কাউরের দখলে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা অন্তিম একদিনের ম্যাচে স্মৃতি মাত্র ৭০ বলে এই শতরান পূরণ করেন। বুধবার (১৫ জানুয়ারি)  রাজকোটে আয়োজিত এই ম্যাচে স্মৃতি ৮০ বলে ১৩৫ রান করেন। তাঁর এই দাপুটে ইনিংসে ৭ ছক্কা এবং ১২ চার রয়েছে।

এই ম্যাচে স্মৃতি মান্ধানা মাত্র ৭০ বলে নিজের শতরান পূরণ করেছেন। হরমনপ্রীতের থেকে ১৭ বল কম খেলেছেন তিনি। গত বছর হরমনপ্রীত কাউর বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৭ বলে শতরান করেছিলেন। ইতিপূর্বে, হরমনপ্রীত অবশ্য নিজেই নিজের রেকর্ড ভেঙেছিলেন। ২০১৭ সালে ডার্বিতে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপে তিনি ৯০ বলে শতরান করেছিলেন।

পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের নিরিখে মহিলাদের ওয়ানডে ফরম্য়াটে স্মৃতির এই ৭০ বলে শতরান যুগ্মভাবে সপ্তম স্থানে দাঁড়িয়ে রয়েছে। মহিলাদের একদিনের ক্রিকেটে সবথেকে দ্রুত শতরান করেছিলেন মেগ ল্যানিং। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র ৪৫ বলে শতরান করেন।

মহিলাদের ODI ক্রিকেটে দ্রুততম শতরান :

মেগ ল্যানিং - ৪৫ বল বনাম নিউজিল্যান্ড, ২০১২ / ১৩
কারেন রলটন - ৫৭ বল বনাম দক্ষিণ আফ্রিকা, ২০০০ /০১
সোফি ডিভাইন - ৫৯ বল বনাম আয়ারল্যান্ড, ২০১৮
হর্ষিতা জয়ানগানি - ৬০ বল বনাম নিউজিল্যান্ড, ২০২৩
ম্যাডি গ্রিন - ৬২ বল বনাম আয়ারল্যান্ড, ২০১৮
ন্যাট স্কিভার - ৬৬ বল বনাম শ্রীলঙ্কা, ২০২৩
শার্লটি এডওয়ার্ডস - ৭০ বল বনাম নিউজিল্যান্ড, ২০১১ / ১২
স্মৃতি মান্ধানা - ৭০ বল বনাম আয়ারল্যান্ড, ২০২৫

পাশাপাশি একদিনের ক্রিকেটে স্মৃতি মান্ধানা এই নিয়ে দশম শতরান করেন। ৫০ ওভারের ফরম্যাটে তিনি আপাতত দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। মহিলাদের ক্রিকেটে তিনি চতুর্থ ব্যাটার যিনি ওয়ানডে ফরম্য়াটে ১০ কিংবা তার বেশি শতরান হাঁকিয়েছেন।

মহিলাদের ক্রিকেটে সর্বাধিক শতরান

মেগ ল্যানিং - ১৫ শতরান ১০৩ ম্যাচে
সুজি বেটস - ১৩ শতরান ১৬৮ ম্য়াচে
ট্যামি বিউমন্ট - ১০ শতরান ১২৬ ম্য়াচে
স্মৃতি মান্ধানা - ১০ শতরান ৯৭ ম্যাচে

প্রসঙ্গত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারে ভারতীয় ক্রিকেট দল ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রান করেছে। স্মৃতি ছাড়াও এই ম্যাচে দলের অপর ওপেনার ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। প্রথম উইকেটে ২৩৩ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এছাড়াও রিচা ঘোষের ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি (৫৯) বেরিয়ে এসেছে। আইরিশ ব্যাটারদের কাছে এই রান করা যে কার্যত অসম্ভব, তা বলা যেতেই পারে।


```