Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুভমানের রানের খোঁজ, শাহিনের ছন্দে ফেরা: স্পটলাইটে শুধুই নেই ‘হ্যান্ডশেক’!

হৃত গর্ব পুনরুদ্ধার, ফর্মে প্রত্যাবর্তন এবং ভবিষ্যতের জন্য বার্তা পাঠানোর চ্যালেঞ্জ টুকরো টুকরো সাব প্লট জুড়ে দিয়েছে। ভারত চাইছে অপরাজেয় তকমা অটুট রাখতে। পাকিস্তানের লক্ষ্য ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানো। 

শুভমানের রানের খোঁজ, শাহিনের ছন্দে ফেরা: স্পটলাইটে শুধুই নেই ‘হ্যান্ডশেক’!

ভারত বনাম পাকিস্তান

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 September 2025 11:28

দ্য ওয়াল ব্যুরো: আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফের মুখোমুখি ভারত–পাকিস্তান (India vs Pakistan, Asia Cup 2025)। গ্রুপ পর্বের আগের লড়াইয়ে টিম ইন্ডিয়া জিতেছিল সাত উইকেটে। হেসেখেলে। যদিও মাঠের পারফরম্যান্সের চেয়ে আলোচনায় বেশি করে উঠে আসে ‘হ্যান্ডশেক বিতর্ক’! ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা হাত না মেলানোয় বয়ে যায় ঝড়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আনুষ্ঠানিক অভিযোগ জানায়, রেফারি অ্যান্ডি পাইক্রফট (Andy Pycroft) নাকি হ্যান্ডশেক আটকেছিলেন। ভারতীয় শিবিরে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ব্যাখ্যা দেন, কিছু কিছু বিষয় খেলোয়াড়োচিত সৌজন্যের থেকেও বড়। ফলত বাইশ গজের রুদ্ধশ্বাস উত্তেজনার বদলে সংবাদ শিরোনামে ছেয়ে যায় অদ্ভুত অফ-ফিল্ড নাটক।

কিন্তু এবার যখন সুপার ফোরের (Super 4s) মঞ্চে দুই দল নামছে, প্রশ্ন উঠছে—এবারও কি সেই করমর্দন-বিতর্কের দ্বিতীয় কিস্তি? সূর্যকুমারের মন্তব্য, যেখানে তিনি পহেলগাম-কে সামনে টেনে ইঙ্গিতে বলেন, ‘কিছু জিনিস আছে যা স্পোর্টসম্যানশিপের বাইরে’—পাকিস্তান শিবিরের কাটা ঘায়ে নুনের ছিটে দেয়। যার জ্বালা গত এক সপ্তাহে বেড়েছে বই কমেনি! পরিস্থিতি এমন যে, পাকিস্তান দল আগেভাগেই সুপার ফোর ম্যাচের প্রাক-বৈঠক বাতিল করেছে। ফলে হ্যান্ডশেক প্রসঙ্গ উবে যাওয়ার বদলে প্রেতের মতো তাড়া করে বেড়াচ্ছে। ক্রিকেট মাঠের লড়াই নিয়ে যেমন টানটান উত্তেজনা থাকবে, তেমনই বাইরের নাটকও ম্যাচকে কেন্দ্র করে তৈরি করছে বাড়তি আগ্রহ।

মাঠের ভেতরে সমীকরণ কম আকর্ষণীয় নয়। ভারতের দলে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে শুভমান গিল (Shubman Gill)। প্রায় এক বছর পর টি২০ দলে ফিরে রান পাচ্ছেন না মোটেও। চার ইনিংসে তাঁর ঝুলিতে ৩৫। কখনও সাইম আয়ুব (Saim Ayub)-এর বিরুদ্ধে অযথা চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলা, কখনও ওমানের ফয়সালের বল মিস করে বোল্ড—সব মিলিয়ে আত্মবিশ্বাসে যে টান পড়েছে, তা দিনের আলোর মতো স্পষ্ট। অথচ ভারতের সহ-অধিনায়ক হিসেবে তাঁর উপর চাপ দ্বিগুণ। একদিকে নিজের জায়গা দখল ধরে রাখা, অন্যদিকে দলের স্কোরকার্ড সচল রাখা। ওমানের বিরুদ্ধে ঐচ্ছিক অনুশীলনের দিনেও শুভমানকে দেখা গিয়েছিল নেটে ঘাম ঝরাতে, বিশেষত বাঁ-হাতি বোলারদের বিরুদ্ধে প্রস্তুতি নিতে। কারণ রবিবার বিপাকে ফেলতে মুখিয়ে রয়েছেন শাহিন শাহ আফ্রিদির (Shaheen Afridi)!

পাকিস্তানের চিন্তাও কম কই? ওপেনার সাইম আয়ুব কার্যত অতীতের ছায়া। টানা তিন ম্যাচে শূন্য। এশিয়া কাপে প্রত্যাশার পাহাড় নিয়ে এসেছিলেন। পাকিস্তান মিডিয়া তাঁকে ভবিষ্যতের ভরসা হিসেবে তুলে ধরেছিল। কিন্তু ধারাবাহিক ব্যর্থতায় আচমকা চাপ বাড়ছে। সেটাও অস্বাভাবিক মাত্রায়। ভারতের মতো শক্তিশালী বোলিং আক্রমণের (Jasprit Bumrah, Arshdeep Singh) সামনে আয়ুব যদি রান না পান, তবে ম্যাচ শুরু হতে না হতেই পাকিস্তান ব্যাকফুটে চলে যাবে। রবিবার তাই তাঁর ফর্মে ফেরা পাকিস্তানের জন্য বাঁচা-মরার সমান।

সলমন আঘাদের আশা যিনি এখনও জিইয়ে রেখেছেন, তিনি শাহিন আফ্রিদি। বাঁ-হাতি পেসার এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭৫ উইকেট ঝুলিতে ভরেছেন। ভারতের বিরুদ্ধে তাঁর রেকর্ড সবিশেষ উল্লেখযোগ্য। ২০২১ সালের টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2021) রোহিত শর্মা, বিরাট কোহলিকে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন। চলতি এশিয়া কাপে এখনও তিন উইকেট। শুধু তাই নয়, ব্যাট হাতেও চমক দেখাচ্ছেন। ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে তাঁর ১৬ বলে ৩৩ রানই পাকিস্তানকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। যদিও বল হাতে দুই ওভারে ২৩ রান খরচ করেছিলেন বলেই হয়তো কিংবদন্তি ওয়াসিম আক্রমের (Wasim Akram) সতর্কবার্তা: ‘শুধু ইয়র্কারেই ভরসা করে চলবে না। এখন ব্যাটাররা ওকে বুঝে ফেলছে। বৈচিত্র আনতে হবে, প্ল্যান বি লাগবে!’

ভারতীয় শিবিরেও বোলিং নিয়ে অস্বস্তি দানা বেঁধেছে। ওমানের (Oman) বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ-বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। সু্যোগ পান অর্শদীপ সিং (Arshdeep Singh)। হাসিল করেন টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট শিকার করা দেশের প্রথম বোলারের স্বীকৃতি। হর্ষিত রানা-ও চোখে পড়ার মতো বোলিং করেছেন। তাই প্রশ্ন—নতুনদের রাখা হবে, নাকি পুরনো নির্ভরযোগ্যরাই জায়গা পাবেন?

সব মিলিয়ে রবিবারের ভারত–পাক লড়াই নিছক আরও একটা সুপার ফোর ম্যাচ নয়। হৃত গর্ব পুনরুদ্ধার, ফর্মে প্রত্যাবর্তন এবং ভবিষ্যতের জন্য বার্তা পাঠানোর চ্যালেঞ্জ টুকরো টুকরো সাব প্লট জুড়ে দিয়েছে। ভারত চাইছে অপরাজেয় তকমা অটুট রাখতে। পাকিস্তানের লক্ষ্য ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানো। শুভমান গিলের কামব্যাক, আয়ুবের আত্মবিশ্বাস, শাহিনের ছন্দ আর টিম ইন্ডিয়ার বোলিং কম্বিনেশনের ধাঁধা বাড়তি মশলা আমদানি করেছে। মাঠের বাইরে হ্যান্ডশেক বিতর্ক উত্তেজনা জোগালেও বাইশ গজের সমীকরণ অন্য কথা বলছে।


```