Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেঙেছে আঙুল, বাদ শুভমান! বিকল্প কে?

এই নিয়ে জোড়া ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল।

ভেঙেছে আঙুল, বাদ শুভমান! বিকল্প কে?

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমান গিল

শেষ আপডেট: 17 November 2024 00:01

দ্য ওয়াল ব্যুরো: বর্ডার-গাভাসকার ট্রফি শুরুর আগে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ খেলতে নেমে চোট পেয়েছিলেন শুভমান গিল। তড়িঘড়ি মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। এরপর দেখা যায়, তাঁর বাঁ-হাতের আঙুলের হাড় ভেঙে গিয়েছে। প্রথম টেস্টে তিনি যে খেলতে পারবেন না, তা নিশ্চিত হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, শুভমানের আঙুলের স্ক্য়ান করানো হয়েছিল। তারপরই হাড়ের চিড় ধরা পড়েছে। আপাতত বেশ কয়েকসপ্তাহ টিম ইন্ডিয়ার এই ব্যাটারকে বাইরে থাকতে হবে। আশা করা হচ্ছে, অ্যাডিলেড টেস্টে শুভমান আবারও টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফিরতে পারেন। 

আগামী ৬ ডিসেম্বর থেকে এই ম্যাচ শুরু হবে। এই নিয়ে জোড়া ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। শুভমানের আগে চোট পেয়েছিলেন কেএল রাহুল। তিনি বাঁ কনুইয়ে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন।  

এই পরিস্থিতিতে উপায়? শুভমানের বিকল্প হিসেবে কাকে বেছে নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? সূত্রের খবর, দেবদত্ত পাডিক্কলকে আপাতত অস্ট্রেলিয়ায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে ব্যাক-আপ ব্যাটার হিসেবে টিম ইন্ডিয়ার স্কোয়াডে রাখা হতে পারে।


```