Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

শুভমানের বিকল্প কে? কার্যত নিশ্চিত করলেন গম্ভীর! জানেন কে?

এই বছরই দেবদত্ত টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেন।

শুভমানের বিকল্প কে? কার্যত নিশ্চিত করলেন গম্ভীর! জানেন কে?

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার শুভমান গিল

শেষ আপডেট: 19 November 2024 16:45

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটা আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে। এই ম্যাচের আগে টিম ইন্ডিয়া আপাতত চোট সমস্যায় ভুগছে। প্রথম টেস্ট ম্যাচে খেলবেন না রোহিত শর্মা। পাশাপাশি শুভমান গিলও আঙুলের চোটের কারণে ছিটকে গিয়েছেন। ইতিমধ্যে শুভমান গিলের বিকল্প ক্রিকেটার খুঁজে নিয়েছে টিম ইন্ডিয়া।

এই ক্রিকেটারই নিতে পারেন শুভমানের জায়গা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, ইন্ডিয়া এ দলের ব্যাটার দেবদত্ত পাডিক্কলকে আপাতত অস্ট্রেলিয়ায় থাকতে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য তাঁকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, পারথ টেস্টে তাঁকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে দেখা যেতে পারে। এর পাশাপাশি দেবদত্ত তিন নম্বরেও ব্যাট করতে পারেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ডেবিউ

এই বছরই দেবদত্ত টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেন। ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ডেবিউ হয়েছিল। প্রথম ইনিংসে ৬৫ রান করেছিলেন তিনি। ২৪ বছর বয়সি এই ক্রিকেটার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধেও দুই ম্যাচের আনঅফিশিয়াল টেস্ট সিরিজ খেলেছিলেন। সেখানে তিনি যথাক্রমে ৩৬, ৮৮, ২৬ এবং ১ রান করেন। অস্ট্রেলিয়ার উইকেটের সঙ্গে পরিচয় থাকার কারণে ঋতুরাজ গায়কোয়াড় এবং সাই সুদর্শনের উপরে দেবদত্তকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুমরাহ হবেন অধিনায়ক

রোহিত শর্মার অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহকে পারথ টেস্টের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের জুলাই মাসে বুমরাহ শেষবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

রিজার্ভ ক্রিকেটার - মুকেশ কুমার, নভদীপ সাইনি, খলিল আহমেদ।


```