Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলেই রাখা হল না শুভমানকে, ফের ভুল সিদ্ধান্ত নিলেন রোহিত?

চলতি বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ টেস্ট ম্য়াচে পাঁচ বোলার নিয়ে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল।

দলেই রাখা হল না শুভমানকে, ফের ভুল সিদ্ধান্ত নিলেন রোহিত?

শুভমান গিল এবং রোহিত শর্মা

শেষ আপডেট: 26 December 2024 05:25

দ্য ওয়াল ব্যুরো : মেলবোর্ন টেস্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। অজিদের হয়ে ওপেন করতে নেমেছেন উসমান খোওয়াজা এবং ডেবিউট্যান্ট স্যাম কনস্টাস। পাঁচ ওভার শেষে তারা বিনা উইকেটে ৬ রান করেছে। তবে এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বড়সড় চমক দেখতে পাওয়া গিয়েছে। বক্সিং ডে টেস্ট ম্যাচ থেকেই বাদ দেওয়া হয়েছে শুভমান গিলকে।

চলতি বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচে পাঁচ বোলার নিয়ে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। তিন পেসার এবং দুই স্পিনার। পেসার হিসেবে দলে রয়েছেন আকাশ দীপ, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ। পাশাপাশি দুই স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। উল্লেখ্য, শুভমান গিলের জায়গায় ওয়াশিংটনকেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে।

কিন্তু, শুভমান গিলকে ড্রপ করার সিদ্ধান্ত কি সঠিক প্রমাণিত হবে টিম ইন্ডিয়ার জন্য? এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা দরকার যে SENA দেশের বিরুদ্ধে শুভমান কিন্তু ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি।

তবে কেউ কেউ আবার ৬ নম্বরে রবীন্দ্র জাদেজার ব্যাটিং পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে মেলবোর্ন উইকেটেক যা চরিত্র তাতে তৃতীয় ইনিংসে বল হাতে জাদেজা এবং সুন্দরকে গুরু দায়িত্ব গ্রহণ করতে হবে। সব মিলিয়ে রোহিতের এই সিদ্ধান্ত আদৌ 'মাস্টারস্ট্রোক' হয় কি না, সেটাই আপাতত দেখার।

ভারতের প্রথম একাদশ :

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ :

উসমান খোওয়াজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিত, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।


```