Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেঞ্চুরির পথে শুভমান, চালকের আসনে টিম ইন্ডিয়া

সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে শুভমানের ব্যাট থেকে সেঞ্চুরি দেখা গিয়েছিল।

সেঞ্চুরির পথে শুভমান, চালকের আসনে টিম ইন্ডিয়া

শতরানের পথে শুভমান গিল

শেষ আপডেট: 2 November 2024 12:14

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই টেস্ট নেহাতই সম্মানরক্ষার ম্যাচ হলেও, টিম ইন্ডিয়ার কাছে এটা আত্মসম্মানের লড়াই। চলতি টেস্ট সিরিজের প্রথম দুটো ম্য়াচেই হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট দল।

ওয়াংখেড়ে টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিন ইতিমধ্যে মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত ম্যাচের রাশ ভারতের হাতেই রয়েছে। টিম ইন্ডিয়া পাঁচ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে। নিউজিল্যান্ডের থেকে তারা এখনও ৪০ রানে পিছিয়ে রয়েছে।

সবথেকে বড় কথা, টেস্ট ক্রিকেটে আরও একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমান গিল। তিনি এখনও পর্যন্ত ৭০ রান করেছেন। তাঁর এই ইনিংসে চারটে বাউন্ডারি এবং একটা ছক্কা রয়েছে। সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি অবশ্য ১০ রানে ব্যাট করছেন।

তবে মুম্বই টেস্টে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থও নজরকাড়া ব্যাটিং পারফরম্য়ান্স করেছেন। তিনি প্রথম ইনিংয়ে কার্যত টি-২০ মেজাজে ব্যাটিং করলেন। তাঁর ব্যাট থেকে ৫৯ বলে ৬০ রানের একটা ঝকঝকে ইনিংস বেরিয়ে এসেছে। আটটা বাউন্ডারি এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন তিনি। 

যাইহোক, টিম ইন্ডিয়াকে আপাতত এই রানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে শুভমানের ব্যাট থেকে সেঞ্চুরি দেখা গিয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও শতরান করবেন তিনি? সেই দৃশ্য উপভোগ করার জন্যই আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছে আসমুদ্রহিমাচল।


```