Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আর টেস্ট ক্রিকেট খেলো না', পাকিস্তানের পারফরম্যান্স দেখে পরামর্শ শোয়েবের

টেস্ট ক্রিকেটে আরও একটা ম্যাচ পাকিস্তান নিজেদের দেশের মাটিতেই হেরে গেল।

'আর টেস্ট ক্রিকেট খেলো না', পাকিস্তানের পারফরম্যান্স দেখে পরামর্শ শোয়েবের

পাকিস্তান ক্রিকেট দলের সমালোচনা করলেন শোয়েব আখতার

শেষ আপডেট: 12 October 2024 16:38

দ্য ওয়াল ব্যুরো: মুলতান টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান হেরে যাওয়ার পর গোটা দেশের মুখে চুনকালি পড়তে শুরু করেছে। শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল প্রথম ইনিংসে ৫০০ রান করেও বিশ্বের প্রথম ক্রিকেট দল হিসেবে এক ইনিংসে টেস্ট ম্য়াচ হেরে গিয়েছে। 

এই ম্য়াচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৫৫৬ রান করেছিল। জবাবে ইংল্যান্ডের হয়ে জো রুট এবং হ্যারি ব্রুক ৪৫৪ রানের পার্টনারশিপ গড়েন এবং ৭ উইকেটে ব্রিটিশরা ৮২৩ রান তোলে। এরপর পাকিস্তান মাত্র ২২০ রানেই অলআউট হয়ে যায়। সেইসঙ্গে এই ম্য়াচে ৪৭ রানে তারা হেরে গিয়েছে।

এই হারের পর পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার রেগে লাল হয়ে গিয়েছেন। তিনি শান মাসুদের দলকে যা নয় তাই বলে ক্ষোভ উগরে দিলেন।

টেস্ট ক্রিকেটে আরও একটা ম্যাচ পাকিস্তান নিজেদের দেশের মাটিতেই হেরে গেল। প্রিয় দলের এমন পারফরম্য়ান্স দেখার পর শোয়ের আখতার আর নিজের মাথা ঠাণ্ডা রাখতে পারলেন না। তিনি বললেন, গত এক দশক ধরে পাকিস্তান ক্রিকেট দলের ক্রমশ অবনতি হচ্ছে। পাশাপাশি দলের বর্তমান ক্রিকেটারদের পারফরম্য়ান্স নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি চূড়ান্ত হতাশ হয়ে পড়লেন। শোয়েব বললেন, আপাতত যা পরিস্থিতি তাতে পাকিস্তানের টেস্ট ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া উচিত।

পিটিভি স্পোর্টসের একটি অনুষ্ঠানে এসে শোয়েব আখতার বললেন, 'আমরা যে বীজ বপন করব, সেই ফসলই আমাদের কাটতে হবে। এখনও মাঠে খেলা দেখতে কোনও দর্শকও আসছেন না। এই ছবিটা সত্যিই হতাশাজনক। হারতে কোনও অসুবিধে নেই। কিন্তু, প্রত্যেকটা ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করা দরকার।'

তিনি আরও যোগ করলেন, 'গত ২ দিন ধরে পাকিস্তান ক্রিকেট দলের যে পারফরম্য়ান্স আমরা দেখেছি, তা সত্যিই হতাশাজনক। এখন বুঝতে পারা যাচ্ছে যে আমরা টেস্ট ম্য়াচ খেলার যোগ্যই নই। একদিকে ইংল্যান্ড ৮০০ রান তুলে ফেলছে, অন্যদিকে বাংলাদেশও হারিয়ে চলে যাচ্ছে।'

দলের এই পারফরম্য়ান্স দেখার পর শোয়েব এতটাই রেগে গিয়েছেন যে তিনি বললেন, 'আজ দেশের সমর্থকরাই বলছে যে পাকিস্তানের উচিত টেস্ট ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া। আমি এমন কয়েকটা কমেন্টসও পড়েছি। আইসিসি ইতিমধ্যে চিন্তা করতে শুরু করেছে যে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলার জন্য আর কোনও দল পাঠাবে কি না। এটা সত্যিই হতাশাজনক। এই পারফরম্য়ান্সের কারণে পাকিস্তান ক্রিকেট সমর্থক এবং উঠতি প্রতিভাদের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আমার বিনীত অনুরোধ, যত দ্রুত সম্ভব এই সমস্যার যেন সমাধান করা হয়।'


```