
শিখর ধাওয়ান এবং হুমা কুরেশি
শেষ আপডেট: 3 January 2025 11:27
দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মহম্মদ সামি এবং সানিয়া মির্জার বিকৃত ছবি ঘিরে একাধিক বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যদিও ইতিমধ্যে ব্যাপারটি খোলসা হয়ে গিয়েছে। ব্যাপারটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কেরামতি ছাড়া আর কিছুই নয়। এবার এই তালিকায় আরও এক ক্রিকেটারের নাম যুক্ত হল।
এই ক্রিকেটার আর কেউ নন, টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। তাঁর সঙ্গে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সম্পর্ক নিয়ে জলঘোলা করা হচ্ছে। সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। এই ছবিতে দেখা যাচ্ছে, একটি সুইমিং পুলে শিখর এবং হুমা কুরেশি বিলাসিতা করছেন। প্রাথমিকভাবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা মানসিক ধাক্কা খেলেও, পরে অবশ্য সত্যিটা বুঝতে কোনও অসুবিধে হয়নি।
Another new pair has arrived in the market after Shami and Sania ???? ! Learn How to Create Such Viral Photos Using AI : https://t.co/iJDaLtjPH5 pic.twitter.com/YWd4xCAzhs
— Zapiwala AI (@ZapiwalaAI) January 1, 2025
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১২ সালে আয়েশা মুখোপাধ্যায়কে বিয়ে করেন শিখর ধাওয়ান। তাঁদের মধ্যে বয়সের যথেষ্ট পার্থক্য থাকার কারণে এই জুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ৮ বছর পর তাঁরা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর আয়েশা আর ভারতে পা রাখেননি। সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত ঝামেলার কারণেই তাঁদের ডিভোর্স হয়ে যায়।
Another new pair has arrived in the market after Shami and Sania ???? pic.twitter.com/tlIxbFLqlB
— ???????????? ???????????????????????????? (@TheOpendra) December 30, 2024
এরপর থেকে শিখর আর বিয়ে করেননি। জোরাওয়ার নামে তাঁর এক পুত্রসন্তানও রয়েছে। যদিও সে অস্ট্রেলিয়ায় আয়েশার সঙ্গেই থাকে। এমনকী, তাকে শিখরের সঙ্গে দেখা করতেও দেওয়া হয় না।
क्रिकेटर शिखर धवन की दुल्हनिया बनीं हुमा कुरैशी! इंटरनेट पर छाईं शादी की तस्वीरें #HumaQureshi #Cricketer #ShikharDhawan #Marriage #Pictures pic.twitter.com/u6wcwYtj6V
— Tadka Bollywood (@Onlinetadka) January 1, 2025
অন্যদিকে, ২০২৪ সালের অগাস্ট মাসে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর। তিনি দেশের হয়ে ৩৪ টেস্ট ম্যাচ, ১৬৭ ওয়ানডে এবং ৬৮ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্যাচ খেলেছেন। এমন একজন ক্রিকেটারকে নিয়ে অপবাদ ছড়ানো যে নেহাতই নিন্দনীয়, তা বলার অপেক্ষা রাখে না।