Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাবার হার্ট অ্যাটাকের ২ দিনের মধ্যেই...', জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুললেন শেফালি

শেফালি শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিলেন।

'বাবার হার্ট অ্যাটাকের ২ দিনের মধ্যেই...', জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুললেন শেফালি

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শেফালি বর্মার বাবা

শেষ আপডেট: 16 January 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো : আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের মহিলা ক্রিকেট দল একাধিক রেকর্ড কায়েম করেছে। কিন্তু, এই সিরিজে সুযোগ পাননি টিম ইন্ডিয়ার বিধ্বংসী ব্যাটার শেফালি বর্মা। বাড়িতে বসে টেলিভিশনের পর্দাতেই তাঁকে এই জয় উপভোগ করতে হয়েছে।

গত কয়েকমাস ধরেই শেফালির ব্যাটে রান দেখতে পাওয়া যাচ্ছে না। সেকারণে ভারতীয় ক্রিকেট দল থেকে তাঁকে ড্রপ করা হয়েছে। কিন্তু, নিজের ভুল থেকে শেফালি শিক্ষাগ্রহণ করতে চান। যদিও এই দুঃসংবাদ বাবাকে জানাতে পারেননি শেফালি। কারণ এর ঠিক ২ দিন আগেই তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

শেফালি শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিলেন। এই সিরিজের তিন ম্যাচে তিনি যথাক্রমে ৩৩, ১১ এবং ১২ রান করেছিলেন। এরপর নির্বাচকরা তাঁকে ড্রপ করার সিদ্ধান্ত নেন। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হয়েছে প্রতীকা রাওয়ালকে। প্রতীকা ইতিমধ্যে নির্বাচকদের ভরসার দাম দিয়েছেন। গত ৬ ম্যাচে তিনি একটি সেঞ্চুরির পাশাপাশি তিনটে অর্ধ শতরান করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে শেফালি বললেন, 'নির্বাচকদের এই সিদ্ধান্ত মেনে নেওয়া আমার কাছে একেবারেই সহজ ছিল না। আমি এই খবরটা বাবাকে পর্যন্ত জানাইনি। কারণ আমি জাতীয় দল বাদ পড়ার মাত্র ২ দিন আগেই বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। উনি হাসপাতালে ছিলেন। এক সপ্তাহ পর আমি গোটা বিষয়টা ওঁকে জানিয়েছিলাম।'


```