Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সাকিবকে ছাড়াই 'খেলা হবে', জায়গা হল না তারকা টাইগারের! কারণটা জানেন?

আসন্ন একদিনের সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন মেহদি হাসান মিরাজ।

সাকিবকে ছাড়াই 'খেলা হবে', জায়গা হল না তারকা টাইগারের! কারণটা জানেন?

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান

শেষ আপডেট: 3 December 2024 19:24

দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডে সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের জন্য ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন সিনিয়র খেলবেন না। সেকারণে সিরিজ শুরুর আগেই ব্যাকফুটে রয়েছে টাইগারবাহিনী। বাংলাদেশ ক্রিকেট দলে বেশ কয়েকজন ক্রিকেটার চোট পেয়েছেন। এই সিরিজের প্রথম ম্য়াচ আগামী ৮ ডিসেম্বর খেলা হবে। এই সিরিজে মোট তিনটে ম্য়াচ আয়োজন করা হবে। ইতিমধ্যে নতুন অধিনায়কের নামও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আসন্ন একদিনের সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন মেহদি হাসান মিরাজ। দলের নিয়মিত অধিনায়ক নাজমূল হোসেন শান্ত চোট পেয়েছেন। সেকারণে মিরাজের কাঁধে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এই স্কোয়াডে সাকিব আল হাসানকেও রাখা হয়নি। যদিও সাকিব নিজের অনুপস্থিতির কারণ ইতিমধ্যেই স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশের হয়ে খেলার মানসিক অবস্থায় তিনি আপাতত নেই। সেকারণে এই সিরিজ থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করেছেন। 

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজেও তিনি খেলতে পারেননি। যদিও বিসিবি সভাপতি ফারুখ আহমেদ জানিয়েছেন, সাকিব যখনই মানসিকভাবে প্রস্তুত হবেন, তখনই তাঁকে দলে ফিরিয়ে আনা হবে। কারণ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এবং জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে আয়োজিত এই ওয়ানডে সিরিজ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। প্রতিটা ম্য়াচই সেন্ট কিটসে আয়োজন করা হবে।

বাংলাদেশের ওয়ানডে দল

মেহদি হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হুসেন মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হুসেন, রিশাদ হুসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মেহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান এবং নাহিদ রানা।


```