Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবসর গ্রহণ করছেন সাকিব, কানপুর টেস্টের আগেই বড় ঘোষণা

মীরপুরে তিনি কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলতে চান।

অবসর গ্রহণ করছেন সাকিব, কানপুর টেস্টের আগেই বড় ঘোষণা

সাকিব আল হাসান

শেষ আপডেট: 26 September 2024 15:10

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা জানিয়ে দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কানপুরে আয়োজিত ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি খেলবেন কি না, সেই ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাকিব ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, মীরপুরে তিনি কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলতে চান।

তিনি উল্লেখ করেছেন, যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাঁর ইচ্ছার মর্যাদা রাখা হয়, তাহলে ঠিক আছে। নয়তো, কানপুরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামবেন। এর আগে টি-২০ ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে ছিলেন তিনি।

টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা

২০০৭ সালে আয়োজিত টি-২০ বিশ্বকাপের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটা মরশুমে বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে তিনি সর্বাধিক উইকেটও শিকার করেছিলেন। কানপুরে আয়োজিত ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামার আগে সাকিব টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন।

কানপুরেই হতে পারে আমার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ : সাকিব

৩৭ বছর বয়সি সাকিব আপাতত বাংলাদেশে যাচ্ছেন না। শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই টাইগারবাহিনীর এই তারকা অলরাউন্ডারকে আর বাংলাদেশে দেখতে পাওয়া যায়নি। তবে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটা তিনি মীরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্ত, যদি নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা হয়, সেক্ষেত্রে কানপুরেই সাকিবের টেস্ট কেরিয়ারে যবনিকা পতন হতে পারে।

মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা

বৃহস্পতিবার কানপুরে সাংবাদিকদের সাকিব আল হাসান বললেন, 'বাংলাদেশে প্রত্যাবর্তন আমার কাছে খুব একটা চিন্তার বিষয় নয়। কিন্তু, একবার বাংলাদেশে পা রাখলে, ওখান থেকে বেরিয়ে আসা বেশ মুশকিল হবে।'

কিন্তু, কেন নিজের দেশে পা রাখতে ভয় পাচ্ছেন সাকিব? আসলে সাকিব আল হাসানের বিরুদ্ধে সম্প্রতি একটি হত্যার মামলা দায়ের করা হয়েছিল। বাংলাদেশের সরকার পতনের সময়ই এই মামলা দায়ের করা হয়। বিক্ষোভ চলাকালীন পোশাক ফ্যাক্টরির কর্মী মহম্মদ রুবেলকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় সাকিব আল হাসান সহ মোট ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সূত্রের খবর, সাকিব যদি এখন দেশে ফেরেন, তাহলে অবিলম্বে তাঁকে গ্রেফতার করা হতে পারে। এমনকী, থানায় হাজিরাও দিতে হবে। সেকারণেই বাংলাদেশে প্রত্যাবর্তনের আগে কিছুটা হলেও সংকোচে রয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

সঙ্গে তিনি আরও যোগ করেন, ২০২৫ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেট থেকেও অবসর গ্রহণ করবেন তিনি। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেছিলেন সাকিব। ক্রিকেটের তিনটে ফরম্যাট মিলিয়ে তিনি ১৪,০০০ রানের পাশাপাশি ৭০০ উইকেটও শিকার করেন। ক্রিকেট বিশ্বে একমাত্র সাকিবই এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন।

বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সাকিব আল হাসান ১২৯ ম্যাচ খেলে মোট ২,৫৫১ রান করেছেন। তাঁর ব্যাট থেকে মোট ১৩ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। পাশাপাশি সাকিবের ঝুলিতে এসেছে ১৪৯টি উইকেটও। টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত বাংলাদেশের তারকা অলরাউন্ডার ৭০ ম্যাচে ৪,৬০০ রান করেছেন। এরমধ্যে পাঁচটি শতরান এবং ৩১টি হাফসেঞ্চুরি রয়েছে। টেস্ট ফরম্যাটে সাকিব এখনও পর্যন্ত ২৪২ উইকেট শিকার করেছেন। একারণে তাঁকে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলা হয়।


```