Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোহলিকে হেলায় হারালেন শাহরুখ, বাদশার সামনে নেহাতই 'চুনোপুঁটি' কিং!

বিরাট কোহলিকে মেগা অকশনের আগেই রিটেন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কোহলিকে হেলায় হারালেন শাহরুখ, বাদশার সামনে নেহাতই 'চুনোপুঁটি' কিং!

শাহরুখ খান এবং বিরাট কোহলি

শেষ আপডেট: 28 November 2024 16:23

দ্য ওয়াল ব্যুরো : শুধু নামে নয়, আর্থিক সমৃদ্ধিতেও তিনি যে 'বাদশা', তা আরও একবার প্রমাণ করে দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। একটা ছোট পরিসংখ্যান দিলেই গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এমনকী, 'কিং' কোহলিকেও তিনি হেলায় হারিয়ে দিয়েছেন।

আসুন, এবার গোটা বিষয়টা স্পষ্ট করা যাক। ফরচুন ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ আর্থিক বর্ষে শাহরুখ খান মোট ৯২ কোটি টাকার ইনকাম ট্যাক্স কেন্দ্রীয় সরকারকে প্রদান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিল অভিনেতা বিজয়। তিনি দিয়েছেন ৮০ কোটি টাকার ট্যাক্স। 

দেশের খেলোয়াড়দের মধ্যে সবথেকে বেশি আয়কর দিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তিনি ৬৬ কোটি টাকা সরকারের খাতায় জমা করেন। অন্য়দিকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৩৮ কোটি টাকা কর দিয়েছিলেন। ফলে একটা বিষয় স্পষ্ট যে, আয়কর দেওয়ার ব্যাপারে বিরাট কোহলির থেকে শাহরুখ খান অনেকটাই এগিয়ে রয়েছেন।

সম্প্রতি আইপিএল টুর্নামেন্টের মেগা অকশন আয়োজন করা হয়েছিল। এই অকশনে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ১১৯.৯৫ কোটি টাকা খরচ করে দল তৈরি করেছে। তাদের পার্সে আর মাত্র ৫ লাখ টাকা পড়ে রয়েছে।

অন্যদিকে বিরাট কোহলিকে মেগা অকশনের আগেই রিটেন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ২১ কোটি টাকা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এই মরশুমে তিনিই আরসিবি ব্রিগেডকে নেতৃত্ব দেবেন।


```