Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিলামে অনুপস্থিত আরিয়ান-সুহানা, KKR থেকে দুরত্ব বাড়াচ্ছেন শাহরুখ?

পঞ্জাব কিংসের মালিক নেস ওয়াদিয়ার সঙ্গেও এই ব্যাপারে তাঁর বিস্তর কথা কাটাকাটি হয়েছিল।

নিলামে অনুপস্থিত আরিয়ান-সুহানা, KKR থেকে দুরত্ব বাড়াচ্ছেন শাহরুখ?

শাহরুখের পাশাপাশি আরিয়ান-সুহানার অনুপস্থিতি নিয়ে বাড়ছে জল্পনা

শেষ আপডেট: 27 November 2024 11:58

দ্য ওয়াল ব্য়ুরো: শেষ হল ২০২৫ আইপিএল মেগা অকশন। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে নিজেদের সংসার গুছিয়ে ফেলেছে। কিন্তু, এই নিলাম অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্স টেবিলে শাহরুখ খানের দুই সন্তান আরিয়ান এবং সুহানা খানকে দেখতে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জলঘোলা করতে শুরু করেছে কেকেআর সমর্থকরা।

সূত্রের খবর, আইপিএল মেগা অকশনের একেবারে বিপক্ষে ছিলেন শাহরুখ। গত ৩১ জুলাই BCCI-এর হেড কোয়ার্টারে ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই শাহরুখ স্পষ্ট করে দিয়েছিলেন যে এই মেগা অকশনের ব্যাপারে তিনি নিমরাজি। এমনকী, পঞ্জাব কিংসের মালিক নেস ওয়াদিয়ার সঙ্গেও এই ব্যাপারে তাঁর বিস্তর কথা কাটাকাটি হয়েছিল। 

এমনকী, শাহরুখ নাকি এও জানিয়ে ছিলেন যে একটা মিনি অকশনের আয়োজন করা হোক। আর যতটা সম্ভব বেশি ক্রিকেটার রিটেন করার নিয়ম চালু হোক। কিন্তু, শাহরুখের এই প্রস্তাব মানতে রাজি হননি নেস ওয়াদিয়া। এরপরই দুজনের মধ্যে ঝামেলা বেধে যায়।

জানা গিয়েছে, এরপর আইপিএল টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি দুটো দলে ভাগ হয়ে যায়। সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারান শাহরুখকে সাপোর্ট করেন। এরপর চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালসের মালিকরাও কিং খানকে সাপোর্ট করেন। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, লখনউ সুপার জায়ান্ট, পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস জানিয়েছিল যে আরও ভাল দল গঠণ করার জন্য় মেগা অকশনের গুরুত্ব অপরিসীম। 

যাইহোক, কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের একাংশ মনে করছে যে সেই ঝামেলার কারণেই শাহরুখ নাকি নিজে যেমন নিলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। ঠিক তেমনই ছেলে এবং মেয়ে কাউকেই আসতে দেননি। যদিও এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াড :
ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, মইন আলি, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, অজিঙ্কা রাহানে, রোভম্যান পাওয়েল, উমরান মালিক, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, লাভনিথ শিশোদিয়া, মায়াঙ্ক মার্কণ্ডে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা, রমনদীপ সিং।


```