Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাত্তা দেননি রোহিত, নাছোড় সরফরাজ! বাধ্য হয়ে DRS নিতেই আউট কিউয়ি ব্যাটার

এই উইকেটের জন্য সরফরাজ খানের একটা আলাদা কৃতিত্ব অবশ্যই প্রাপ্য।

পাত্তা দেননি রোহিত, নাছোড় সরফরাজ! বাধ্য হয়ে DRS নিতেই আউট কিউয়ি ব্যাটার

রোহিতকে DRS নেওয়ার জন্য বোঝাচ্ছেন সরফরাজ খান

শেষ আপডেট: 24 October 2024 11:58

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচ শুরু হয়ে গিয়েছে। গত ম্য়াচে ৮ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। সেকারণে রোহিত শর্মার দল দ্বিতীয় টেস্ট ম্য়াচের শুরু থেকেই সাবধানী পা ফেলছেন। ইতিমধ্যে প্রথম দিনের লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ড এখনও পর্যন্ত জোড়া উইকেট হারিয়ে ৯২ রান করেছে। আপাতত উইকেটে রয়েছেন ডেভন কনওয়ে (৪৭) এবং রাচিন রবীন্দ্র (৫)।

বৃহস্পতিবার টস জিতে নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টম লাথাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যদিকে রোহিত শর্মাও জানিয়েছিলেন যে তিনিও টস জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে তিনটে পরিবর্তন করা হয়। দলে এসেছেন শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপ। বাদ পড়েছেন কেএল রাহুল, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

যাইহোক শুরু হল খেলা। আশা ছিল, পুনের উইকেট স্পিন সহায়ক হবে। হলও তাই। প্রথম দিনের প্রথম সেশনে দুটো উইকেটই শিকার করলেন টিম ইন্ডিয়ার তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৭.৫ ওভারে মাত্র ১৫ রান করে ফিরতে হল কিউই অধিনায়ক তথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের ওপেনার টম লাথামকে। অশ্বিনের বলে তিনি এলবিডব্লিউ হয়ে যান।

২৩.৬ ওভারে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। এবার ফিরে গেলেন উইল ইয়ং। মাত্র ১৮ রান করলেন তিনি। এবারও বোলার সেই অশ্বিন। ভারতীয় উইকিপার ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইয়ং। 

তবে এই উইকেটের জন্য সরফরাজ খানের একটা আলাদা কৃতিত্ব অবশ্যই প্রাপ্য। প্রথমে অনফিল্ড আম্পায়ার এই আউট দিতে চাননি। কিন্তু, সরফরাজ খান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করেন যে একটা শব্দ তিনি শুনতে পেয়েছেন। 

প্রথম ভিডিও


দ্বিতীয় ভিডিও

তৃতীয় ভিডিও

প্রথমে রোহিত সরফরাজের কথায় পাত্তাই দেননি। কিন্তু সরফরাজও নাছোড়। তিনি ক্রমাগত বোঝানোর চেষ্টা করেন যে বলটা ইয়ংয়ের গ্লাভস স্পর্শ করে ঋষভের গ্লাভসে জমা পড়ে। শেষপর্যন্ত অধিনায়ক রোহিত ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এই সিদ্ধান্তের সুফল টিম ইন্ডিয়া হাতেনাতে পেল।


```