Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহাকুম্ভে আসতে পারো না? সারার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন ভারতীয়দের

মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রাম পেজে সারা তেন্ডুলকর একটি ভিডিও শেয়ার করেছেন।

মহাকুম্ভে আসতে পারো না? সারার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন ভারতীয়দের

সচিন কন্যা সারা তেন্ডুলকর

শেষ আপডেট: 17 January 2025 13:58

দ্য ওয়াল ব্যুরো : সারা তেন্ডুলকর। এই নামটার সঙ্গে ভারতীয়রা একেবারেই অপরিচিত নন। একে তো তিনি দেশের কিংবদন্তী ব্যাটার সচিন তেন্ডুলকরের একমাত্র মেয়ে। তার উপরে গত ২-৩ বছরে সোশ্যাল মিডিয়ায় তারকা হয়ে উঠেছেন। ফলে সারা যেখানেই যান না কেন, প্রচারের আলো সবসময় তাঁর সঙ্গেই থাকে। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত ছবি পোস্ট করতে থাকেন। প্রসঙ্গত, সারা বিশ্বের বিভিন্ন দেশে বেড়াতে ভালবাসেন। সেটা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলেই স্পষ্ট হয়ে যায়।

গত বছর অর্থাৎ ২০২৪ সালের শেষদিকে সারা ছুটি কাটানোর জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন। খালি হাতে ফেরেননি তিনি। নিয়ে এসেছেন এক ব্যাগ স্মৃতি। আর এই স্মৃতিগুলোই (অস্ট্রেলিয়া সফরের ছবি) ২০২৫ সালে তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একের পর এক শেয়ার করছেন। গত মঙ্গলবার রাতে সারা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে অস্ট্রেলিয়া সফরের যাবতীয় স্মৃতি একটি ভিডিও কোলাজে শেয়ার করেন। আর সেটা দেখেই ভারতীয় সমর্থকদের একাংশ রীতিমতো ভড়কে ওঠে।

মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রাম পেজে সারা তেন্ডুলকর একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওয় তিনি অস্ট্রেলিয়া সফরের যাবতীয় স্মৃতি একটি ভিডিও কোলাজে শেয়ার করেন। এই ভিডিওয় দেখা যাচ্ছে তিনি সাইক্লিং, ওয়াটার রাইডিং এবং আরও অনেককিছু করছেন। এই ভিডিওয় সারাকে ঠিক যেন একজন বিদেশি হিরোইনের মতোই লাগছিল। এই ভিডিও প্রকাশ্যে আসার পর ইতিমধ্যে লাইকের ঝড় উঠতে শুরু করেছে। তবে কয়েকজন সমর্থক আবার কটাক্ষও করতে শুরু করেছেন।

সারা তেন্ডুলকরের এই বিদেশি সংস্কৃতি দেখে কয়েকজন সমর্থক ইতিমধ্যে কমেন্ট বক্সে সমালোচনা শুরু করেছেন। একজন তো আবার কমেন্ট করেছেন, 'গোটা বিশ্ব তো ইতিমধ্যেই ঘুরে বেড়িয়েছো। এবার নিজের দেশে ফিরে এসো। প্রয়াগরাজে গিয়ে সঙ্গম স্নানে ডুব দাও। এরপরই আমরা গর্ব করে আপনাকে হিন্দু বলে মনে করতে পারি।'

তবে এটাই প্রথম ঘটনা নয় যে সারা তেন্ডুলকরকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে ছোট-বড় কথা শুনতে হয়েছে। ফ্যানেদের দাবি, যেহেতু সারা দেশের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকরের মেয়ে, তাই সেই মর্যাদা বজায় রাখা উচিত।


```