Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমালোচকদের যোগ্য জবাব, জোড়া শূন্যের পর হাফসেঞ্চুরি স্যামসনের

২৮ বলে সঞ্জু হাফসেঞ্চুরি করলেন।

সমালোচকদের যোগ্য জবাব, জোড়া শূন্যের পর হাফসেঞ্চুরি স্যামসনের

টিম ইন্ডিয়ার ওপেনার সঞ্জু স্যামসন

শেষ আপডেট: 15 November 2024 21:32

দ্য ওয়াল ব্যুরো: পরপর দুটো ম্যাচে শূন্য রান। তা নিয়ে কম কথা শুনতে হয়নি টিম ইন্ডিয়ার ওপেনার সঞ্জু স্যামসনকে। এমনকী, নিন্দুকরা তাঁর বাবাকেও আসরে টেনে নামিয়েছিলেন। অবশেষে চওড়া ব্যাটেই যাবতীয় সমালোচনার জবাব দিলেন সঞ্জু। দলের আফ্রিকার বিরুদ্ধে তিনি দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেন।

এই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরুতেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে প্রথমে ব্যাট করে বড় রান করতে চায় টিম ইন্ডিয়া। তারপর সেটাকে ডিফেন্ড করবে। সেই পরিকল্পনাই কার্যত স্পষ্ট করলেন টিম ইন্ডিয়ার এই ব্যাটার। ১০ ওভার শেষে টিম ইন্ডিয়া ১ উইকেট হারিয়ে ১২৯ রান করেছে।

শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্য়ামসন। ১৮ বলে ৩৬ রান করে অভিষেক ফিরে গেলেও সঞ্জুর ব্যাটিং ধামাকা অব্যাহত ছিল। শেষ পর্যন্ত ২৮ বলে তিনি হাফসেঞ্চুরি করলেন। তাঁর এই ইনিংসে ৫ বাউন্ডারি এবং ৩ ছক্কা রয়েছে। এই ম্যাচে তিনি আরও একটি শতরান করতে পারেন কি না, আপাতত সেটাই দেখার।

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।


```