Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চার ম্যাচে জোড়া সেঞ্চুরি, তাও অনিশ্চিত সঞ্জু-তিলকের জায়গা! কারণটা জানেন?

কিন্তু, প্রশ্ন হল এমন বিধ্বংসী পারফরম্যান্সের পরও টিম ইন্ডিয়ায় ভবিষ্যৎ অনিশ্চিত সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার?

চার ম্যাচে জোড়া সেঞ্চুরি, তাও অনিশ্চিত সঞ্জু-তিলকের জায়গা! কারণটা জানেন?

তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন

শেষ আপডেট: 18 November 2024 15:16

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া ৩-১ ব্যবধানে জয়লাভ করেছে। 

তবে এই সিরিজে প্রচারের যাবতীয় আলো কেড়ে নিয়েছেন সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা। চারটে ম্যাচের মধ্যে তাঁরা জোড়া শতরান করেছেন। সিরিজের চতুর্থ তথা অন্তিম ম্যাচে কার্যত এই দুই ব্যাটারের তাণ্ডবলীলায় টিম ইন্ডিয়া ১৩৫ রানে জয়লাভ করে।

কিন্তু, প্রশ্ন হল এমন বিধ্বংসী পারফরম্যান্সের পরও টিম ইন্ডিয়ায় ভবিষ্যৎ অনিশ্চিত সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার? কারণটা খুব স্পষ্ট। ভারতের একটা ক্রিকেট দল আপাতত অস্ট্রেলিয়ায় রয়েছে। বর্ডার-গাভাসকার ট্রফিতে এই দলকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। এই স্কোয়াডেই রয়েছেন শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। এরপর তাঁরা যখন টি-২০ স্কোয়াডে ফিরবেন, তখন ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসন এবং তিলক বর্মাকে কোথায় জায়গা দেবেন।

এই ব্যাপারে ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে প্রশ্নও করা হয়েছিল। তিনি কার্যত প্রশ্নটা এড়িয়ে যান। বলেন, 'এই ব্যাপারে এখন আমাকে কোনও প্রশ্ন করবেন না। একথা সত্যি যে টিম ইন্ডিয়ায় একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। তবে আপাতত এই জয়টা উপভোগ করতে দিন।'


```