Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কেন লিঙ্গ বদলালেন সঞ্জয় বাঙ্গারের ছেলে? বললেন সেই যন্ত্রণার গল্প

রূপান্তরকামী মহিলা ক্রিকেটারদের ক্রিকেট খেলার কোনও সুবিধা না থাকার কারণে প্রশ্ন তুললেন আরিয়ান।

কেন লিঙ্গ বদলালেন সঞ্জয় বাঙ্গারের ছেলে? বললেন সেই যন্ত্রণার গল্প

অনয়া বাঙ্গারের সোশ্যাল মিডিয়া পোস্ট

শেষ আপডেট: 12 November 2024 17:54

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান আচমকাই সংবাদ শিরোনামে উঠে এসেছেন। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির পর আরিয়ান ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছেন। অনয়া হওয়ার পর তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এই পোস্টে আরিয়ান লিখেছেন, ক্রিকেট খেলাকে তিনি খুব ভালবাসতেন। কিন্তু, রূপান্তরকামী মহিলাদের জন্য কোনও ক্রিকেট ম্যাচ খেলা হয় না। সেকারণেই সুযোগ পাচ্ছেন না তিনি। পাশাপাশি কতটা কঠিন পথ অতিক্রম করে তিনি আরিয়ান থেকে অনয়া হয়েছেন, সেটাও ওই পোস্টে জানিয়েছেন তিনি। 

আরিয়ানের সংবেদনশীল পোস্ট

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ২ পাতার একটি লম্বা পোস্ট করেছেন আরিয়ান। সেখানেই তিনি সেই দুঃখের গল্প শেয়ার করেছেন। তিনি লিখেছেন, বাবাকে দেখে আমিও ক্রিকেট খেলার জন্য যথেষ্ট অনুপ্রাণিত হয়েছিলাম। পাশাপাশি ২২ গজে রাজত্ব করার জন্য আমি দিন-রাত অনুশীলন করেছিলাম।

তবে এখনও পর্যন্ত ট্রান্সজেন্ডার মহিলাদের জন্য কোনও ক্রিকেট খেলা চালু হয়নি। সেকারণে খানিকটা দুঃখও প্রকাশ করলেন তিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ছেলে আরও জানালেন, তিনি কোনওদিন কল্পনাই করতে পারেননি, যে খেলাকে তিনি এতটা ভালবাসেন, সেখান থেকেই এতটা দূরে তাঁকে চলে আসতে হবে। আরিয়ান স্বীকার করেন, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির পর শরীরে বেশ কয়েকটি পরিবর্তন আসে। তাঁর পেশির শক্তি এবং শারীরিক জোর আগের তুলনায় অনেকটাই কমতে শুরু করেছে।

প্রশ্ন তুললেন নিয়ম নিয়েও

রূপান্তরকামী মহিলা ক্রিকেটারদের ক্রিকেট খেলার কোনও সুবিধা না থাকার কারণে প্রশ্ন তুললেন আরিয়ান। তিনি লিখেছেন, আমার মধ্যে প্রতিভা কম ছিল বলে যে এই খেলাটার সঙ্গে দুরত্ব তৈরি করেছি, ব্যাপারটা কিন্তু একেবারেই তেমন নয়। নিয়মের অভাবের কারণেই আমাকে এই খেলার সঙ্গে দুরত্ব তৈরি করতে বাধ্য হয়েছি। শেষকালে তিনি আবেদন করেছেন, ট্রান্সজেন্ডার মহিলাদের জন্য যেন এই খেলা শুরু করা হয়। সেক্ষেত্রে অনেকেই নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করতে পারবেন।


```