Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আচমকা বদলে গেল পাকিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন, প্রকাশ্যে আসল কারণ

সলমানের হাতে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হলেও তা বাবর আজমকে দেওয়া হয়নি।

আচমকা বদলে গেল পাকিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন, প্রকাশ্যে আসল কারণ

হোয়াইটওয়াশ বাঁচানোর লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট দল

শেষ আপডেট: 18 November 2024 17:47

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করেছে। সোমবার অর্থাৎ ১৮ নভেম্বর সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। এই ম্যাচে মেন ইন গ্রিনে একটা বড়সড় বদল দেখতে পাওয়া গিয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব মহম্মদ রিজওয়ানের পরিবর্তে সলমান আলি আগার হাতে তুলে দেওয়া হয়েছে। এই ম্যাচে রিজওয়ানকে বিশ্রাম দেওয়া হয়েছে। রিজওয়ানের নেতৃত্বেই পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করেছিল।

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, সলমানের হাতে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হলেও তা বাবর আজমকে দেওয়া হয়নি। যদিও এই পদক্ষেপ একেবারেই সঠিক। কারণ সলমান পাকিস্তান টি-২০ ক্রিকেট দলের সহ অধিনায়ক। এই সিরিজের শেষ দুটো ম্যাচে পাকিস্তানের পেস বোলার নাসিম শাহকেও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাঁর জায়গায় বাঁ-হাতি পেস বোলার জাহানদে খানকে স্কোয়াডে নেওয়া হয়েছে।

অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দলের প্রথম একাদশে উইকেটকিপার ব্যাটার হাসিবুল্লাহকে সুযোগ দেওয়া হয়েছে। গত ম্যাচে যাঁরা খেলেছিলেন, তাঁদের প্রত্যেককেই প্রথম একাদশে রাখা হয়েছে। এই ম্যাচটা জিতে পাকিস্তান কোনওক্রমে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে চায়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ আগেই হাতছাড়া করেছে পাকিস্তান ক্রিকেট দল। সেকারণে দলের প্রথম একাদশে সলমান আলি আগা, সাহিবজাদা ফারহান, বাবর আজম, হাসিবুল্লাহ, উসমান খান, মহম্মদ ইরফান, আব্বাস আফ্রিদি, শাহিন শাহ আফ্রিদি, জেহঁদাদ খান, হ্যারিস রউফ এবং সুফিয়ানকে সুযোগ দেওয়া হয়েছে। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই সিরিজের দ্বিতীয় ম্যাচ আয়োজন করা হয়েছিল। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে যায়।


```