Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ক্রিকেট আমার রক্তে ছিল', বলেছিলেন সইফ, তবু কেন পতৌদি খানদানের ২২ গজে পা মেলাননি ছোটে নবাব

ইফতিকার আলি খান পতৌদি ভারত এবং ইংল্যান্ড দুই দেশের হয়েই ক্রিকেট খেলেছিলেন।

'ক্রিকেট আমার রক্তে ছিল', বলেছিলেন সইফ, তবু কেন পতৌদি খানদানের ২২ গজে পা মেলাননি ছোটে নবাব

পতৌদি খানদানের পথে পা বাড়াননি সইফ আলি খান

শেষ আপডেট: 16 January 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো : বলিউডের স্বনামধন্য অভিনেতা সইফ আলি খান। তবে অভিনয়ের পাশাপাশি ক্রিকেটও তাঁর রক্তে রয়েছে। কারণ তাঁর বাবা হলেন টিম ইন্ডিয়ার কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি। তবে শুধু বাবা'ই নন, সইফের ঠাকুরদা ইফতিকার আলি খান পতৌদিও ভারতের হয়ে ক্রিকেট খেলেছিলেন। এমনকী, তাঁরা দুজনেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন।

ছয় এবং সাতের দশকে ভারতীয় ক্রিকেট দলের হয়ে দাপুটে পারফরম্যান্স করেছিলেন মনসুর আলি খান পতৌদি। মারাত্মক একটি দুর্ঘটনায় তাঁর একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু, এই প্রতিবন্ধকতা তাঁর কেরিয়ারের পথ আটকাতে পারেনি। অন্যদিকে ইফতিকার আলি খান পতৌদি ভারত এবং ইংল্যান্ড দুই দেশের হয়েই ক্রিকেট খেলেছিলেন। ফলে সইফ যে উত্তরাধিকার সূত্রে ক্রিকেট খেলা পেয়েছিলেন, তা বলাই বাহুল্য। কিন্তু, ক্রিকেট ছেড়ে তিনি শেষপর্যন্ত অভিনয়ই বেছে নিয়েছিলেন।

কেন ক্রিকেট ছেড়ে অভিনয়ের রাস্তা ধরেছিলেন সইফ?

এই উত্তর অবশ্য সইফ নিজেই দিয়েছেন। জানিয়েছেন, ছোটবেলায় একেবারেই তাঁর মানসিকভাবে স্থির ছিলেন না। আর এটাই ক্রিকেট খেলার জন্য সবথেকে বেশি দরকার। কিন্তু, অভিনয় করতে তিনি যথেষ্ট ভালবাসতেন। আর সেকারণেই এটাকে তিনি নিজের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন।

সইফ বলেন, 'ক্রিকেটটা আমার রক্তেই ছিল। আমার বাড়িতে এই খেলাটাকেই একটা আলাদা ধর্ম হিসেবে দেখা হত। শুধুমাত্র আমার বাবা নন, আমার ঠাকুরদাও ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। এমনকী তাঁরা দুজনে টিম ইন্ডিয়ার অধিনায়কও ছিলেন।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমার ঠাকুরদা তো আবার ডন ব্র্যাডম্যানের বিরুদ্ধেও খেলেছিলেন। আমিও ক্রিকেট খেলা শুরু করেছিলাম। কিন্তু, এই খেলার মধ্যে যথেষ্ট মানসিক চাপ নিতে হয়। ক্রিকেট খেলার জন্য প্রচন্ড ধৈর্য্য এবং সময় দরকার। আর এই জিনিসটাই আমার মধ্যে নেই। সেকারণে আমি খুব বেশি ক্রিকেট খেলিনি। ক্রিকেট নিয়ে আমার কেরিয়ার শুরুর আগেই শেষ হয়ে গিয়েছিল।'


```