Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'জীবনের যবনিকা পতন হলেও...', প্রিয় বন্ধু জাকিরের প্রয়াণে কী বললেন সচিন?

৭৩ বছর বয়সে জাকির হুসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার তাঁর পরিবারের তরফে একথাই জানানো হয়েছে।

'জীবনের যবনিকা পতন হলেও...', প্রিয় বন্ধু জাকিরের প্রয়াণে কী বললেন সচিন?

জাকির হুসেনের মৃত্যুতে শ্রদ্ধা সচিনের

শেষ আপডেট: 16 December 2024 12:27

দ্য ওয়াল ব্যুরো : দুজনের মধ্যে বয়সের পার্থক্য অনেকটাই ছিল। দুই ভিন্ন মেরুর শিল্প তাঁদের বন্ধুত্বের সুতোয় বেঁধেছিল। একজন কিংবদন্তি তবলা বাদক জাকির হুসেন। আর অন্যজন ভারতীয় ক্রিকেটের ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকর। 'প্রিয় বন্ধু' জাকিরের প্রয়াণে শোকস্তব্ধ মাস্টার-ব্লাস্টার।

রবিবার রাত থেকেই আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করেছিল। জাকিরের শারীরিক অবস্থা নিয়ে ক্রমশ বাড়তে শুরু করেছিল ধোঁয়াশা। তবে সোমবার (১৬ ডিসেম্বর) সাত-সকালেই সুনামীর মতো আছড়ে পড়ল সেই দুঃসংবাদ। জাকিরের পরিবারের পক্ষ থেকে এই কিংবদন্তির মৃত্যু সংবাদ নিশ্চিত করা হল।

আর সেই খবর শুনেই মুষড়ে পড়েছেন সচিন তেন্ডুলকর। তিনি একটি টুইট করে নিজের শোকজ্ঞাপন করেছেন। সচিন লিখেছেন, 'জীবনের যবনিকা পতন হলেও, আপনার সঙ্গীতের মূর্চ্ছনা আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। আপনার হাত যখন ছন্দের ঢেউ তুলত, ঠিক তখনই আপনার হাসিমুখ এবং বিনম্র ব্যক্তিত্ব সুরমূর্চ্ছনা তৈরি করত। প্রত্যেকের সঙ্গে কী অবলীলায় মিশতে পারতেন! সকলের প্রতিই আপনার অগাধ শ্রদ্ধা ছিল।'

প্রসঙ্গত, ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার তাঁর পরিবারের তরফে একথাই জানানো হয়েছে। জাকিরের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২ সপ্তাহ ধরে ভারতের এই তবলা মায়েস্ত্রো সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে (একধরনের শ্বাসকষ্ট) ভুগছিলেন অনেকদিন ধরেই। এমনকী, তাঁকে সম্প্রতি ICU-তে নিয়ে যাওয়া যায়। কিন্তু, কোনও শারীরিক উন্নতি লক্ষ্য করা যায়নি।

সঙ্গে সচিন আরও যোগ করেছেন, 'উস্তাদ জাকির হুসেন জি, ঈশ্বরের কাছে আপনার আত্মার শান্তি কামনা করি। আমরা সত্যিই সৌভাগ্যবান যে আপনার জাদু প্রত্যক্ষ করতে পেরেছি। আপনার জাদুর কোনও সীমানা নেই। আপনার প্রয়াণ গোটা সঙ্গীত বিশ্বের কাছে এক অপূরণীয় ক্ষতি।'


```