Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রান্তিক শিশুদের সঙ্গে সারা তেন্ডুলকর, 'উচ্ছ্বসিত' হয়ে ছবি পোস্ট করলেন মাস্টার-ব্লাস্টার

সম্প্রতি সারা তেন্ডুলকরকে তাঁর মা অঞ্জলির সঙ্গে উদয়পুরের একটি প্রত্যন্ত গ্রামে দেখতে পাওয়া গিয়েছিল।

প্রান্তিক শিশুদের সঙ্গে সারা তেন্ডুলকর, 'উচ্ছ্বসিত' হয়ে ছবি পোস্ট করলেন মাস্টার-ব্লাস্টার

সচিন তেন্ডুলকর এবং সারা তেন্ডুলকর

শেষ আপডেট: 4 December 2024 12:58

দ্য ওয়াল ব্যুরো: ভারতবর্ষে ক্রিকেট খেলাকে একটা আলাদা ধর্মের আসনে বসানো হয়েছে। আর ঈশ্বর হলেন সচিন তেন্ডুলকর। টিম ইন্ডিয়ার এই ব্যাটিং মায়েস্ট্রোর প্রশংসা শুধুমাত্র দেশেই নয়, গোটা বিশ্বজুড়ে আজও অব্যাহত। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের মাস্টার-ব্লাস্টার উচ্ছ্বসিত মেয়ে সারার জন্য উচ্ছ্বসিত। বুধবার (৪ ডিসেম্বর) ফেসবুকে একটি পোস্ট করে সেকথাই জানিয়েছেন তিনি।

কিন্তু, এই আনন্দের কারণটা কী? সম্প্রতি সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনে ডিরেক্টর পদে যোগ দিয়েছেন সারা। আর সেকারণেই বাবা হিসেবে গর্বিত টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার।

দেখে নিন সেই পোস্ট : 

প্রসঙ্গত, সারার জনপ্রিয়তাও সোশ্যাল মিডিয়ায় নেহাতই কম নয়। ইতিমধ্যে নেটিজেনরা তাঁকে 'ইনস্টা কুইন' তকমা দিয়েছেন। তবে লন্ডন ইউনিভার্সিটি থেকে তিনি ক্লিনিকাল এবং পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। সচিনের কথায়, ভারতের আগামী প্রজন্মকে খেলাধুলো, স্বাস্থ্য সচেতন এবং শিক্ষিত করতেই সারা এই দায়িত্ব গ্রহণ করেছে।

সম্প্রতি সারা তেন্ডুলকরকে তাঁর মা অঞ্জলির সঙ্গে উদয়পুরের একটি প্রত্যন্ত গ্রামে দেখতে পাওয়া গিয়েছিল। সেখানে তিনি পিছিয়ে পড়া সম্প্রদায়ভুক্ত শিশুদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটান।

সম্প্রতি সচিন তেন্ডুলকরকে ছোটবেলার বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) মুম্বইয়ে রমাকান্ত আচরেকরের স্মরণসভায় তাঁরা উপস্থিত হয়েছিলেন। প্রসঙ্গত, সচিন এবং বিনোদ দুজনেই রমাকান্ত আচরেকরের ছাত্র। যদিও সচিনের তুলনায় বিনোদ কিছুই খ্যাতি অর্জন করতে পারেননি।


```