Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওরা পেরেছে! মেয়েদের বিশ্বজয়ে আবেগে ভাসলেন রোহিত, 'হিটম্যান' যেন 'চক দে ইন্ডিয়া'র কবীর খান

রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে, বিরাট কোহলির কান্না, এমনকি তাঁদের আবেগ নিয়েও ঠাট্টা চলছিল। তাঁরা কিছু বলেননি, কারণ সত্যিকারের যোদ্ধারা কখনও অভিযোগ করেন না।

ওরা পেরেছে! মেয়েদের বিশ্বজয়ে আবেগে ভাসলেন রোহিত, 'হিটম্যান' যেন 'চক দে ইন্ডিয়া'র কবীর খান

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 November 2025 15:08

অর্পিতা দাশগুপ্ত

ভারতের মেয়েরা আজ ইতিহাস সৃষ্টি করেছে। জিতেছে বিশ্বকাপ (Women's World Cup Final 2025), দেশের গৌরবকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। রবিবার রাতে গোটা দেশ যখন আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে, তখন স্টেডিয়ামে এক কোণে দাঁড়িয়ে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর হাসির আড়ালে লুকিয়ে ছিল গভীর আবেগ, চোখের কোণে জমে থাকা জলই যেন বলে দিচ্ছিল, 'এটাই তো আসল ভারত!'

সেই মুহূর্তের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা দেখে নেটিজেনরা বলছেন, 'Bro is literally SRK from Chak De India'। তাঁদের কথায়, রোহিত যেন একেবারেই 'চক দে ইন্ডিয়া'র (Chak De India) কবীর খানের মতো, যিনি নিজে পারেননি, কিন্তু নিজের দেশের মেয়েদের জয়ে গর্বে চোখের জল সামলাতে পারেন না। অনেকেই বলছেন, "রোহিতের মুখে সেই গর্ব আর তৃপ্তি, যা ছিল চক দে ইন্ডিয়ার শেষ দৃশ্যে শাহরুখের চোখে।"

রোহিত শর্মা (Rohit Sharma) বরাবরই দলের সাফল্যে পাশে থেকেছেন। মহিলা ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করতে তিনি কখনও কুণ্ঠাবোধ করেননি। মহিলা দলের এই ঐতিহাসিক জয় যেন তাঁর নিজেরই একটা স্বপ্ন পূরণ করে দিল, যে স্বপ্নে ভারতকে বারবার বিশ্ব মঞ্চে শ্রেষ্ঠ হিসেবে দেখতে চেয়েছেন তিনি।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে (2023 Cricket World Cup Final) ভারতের হার যেন পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। ১০ ম্যাচ টানা জিতে যাওয়া এক দল, যারা প্রতিটি জয়ে কোটি মানুষের মুখে হাসি এনেছিল, শেষ মুহূর্তে ট্রফি হাতছাড়া হতেই যেন এক নিমেষেই স্বপ্ন চুরমার হয়ে গেছিল।

সেই সময় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল নির্মম ট্রলিং। রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে, বিরাট কোহলির কান্না, এমনকি তাঁদের আবেগ নিয়েও ঠাট্টা চলছিল। এতকিছুর পরও তাঁরা কিছু বলেননি, কারণ সত্যিকারের যোদ্ধারা কখনও অভিযোগ করেন না।

আজ যখন ভারতের মেয়েরা বিশ্বকাপ জিতেছে, রোহিতের চোখের সেই জল যেন নতুন অর্থ পেয়েছে।
তিনি জানেন, হার-জিত খেলাধুলার অংশ, কিন্তু দেশের প্রতি ভালবাসা কখনও ফিকে হয় না।


```