Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সদ্য হয়েছেন বাবা, পরিবারে খুশির হাওয়া! আদৌ অস্ট্রেলিয়া যাবেন রোহিত?

ইতিপূর্বে শোনা গিয়েছিল, এই সিরিজের প্রথম টেস্ট ম্য়াচে রোহিত হয়ত খেলবেন না।

সদ্য হয়েছেন বাবা, পরিবারে খুশির হাওয়া! আদৌ অস্ট্রেলিয়া যাবেন রোহিত?

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 16 November 2024 13:26

দ্য ওয়াল ব্যুরো: ভারতের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা শুক্রবার (১৫ নভেম্বর) দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। জানা গিয়েছে, তাঁর স্ত্রী রিতিকা এক পুত্রসন্তানের জন্ম দিয়েছে। যদিও রোহিত এবং রিতিকা কেউই এই সন্তানের ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি।

সূত্রের খবর, দ্বিতীয় সন্তান জন্মের কারণেই এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া যাননি রোহিত শর্মা। তবে আশা করা হচ্ছে, বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে শীঘ্রই তিনি পারথের উদ্দেশ্যে রওনা দেবেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া।

সিরিজটা জিততেই হবে ভারতকে

রোহিতকে অস্ট্রেলিয়া পাঠানোর জন্য বিসিসিআই আপাতত আপ্রাণ চেষ্টা করছে। তবে রোহিত শেষপর্যন্ত কী সিদ্ধান্ত গ্রহণ করেন, সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছেন। এই সিরিজে রোহিতের খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সিরিজটা জিততে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠতে পারবে না।

ইতিপূর্বে শোনা গিয়েছিল, এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে রোহিত হয়ত খেলবেন না। এই সময়টা তিনি পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নেন। ব্যাপারটা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার বলেছিলেন, রোহিত যদি একান্তই প্রথম টেস্ট ম্যাচটা না খেলেন, তাহলে গোটা সিরিজের জন্য় জসপ্রীত বুমরাহকে টিম ইন্ডিয়ার অধিনায়ক করে দেওয়া হোক।  

রোহিতের বিকল্প হিসেবে কারা রয়েছেন?

কিন্তু, রোহিত শর্মা যদি একান্তই অস্ট্রেলিয়া যেতে না পারেন, তাহলে কী হবে? সেক্ষেত্রে রোহিতের বিকল্প হিসেবে অভিমণ্যু ঈশ্বরণকে রাখা হয়েছে। পাশাপাশি তাঁর জায়গায় কেএল রাহুলও খেলতে পারেন।

ইতিমধ্যে রাহুলের প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। এছাড়া ভারতীয় ক্রিকেট দলের ওপেনার হিসেবে অপশন শুভমান গিলের কাছেও রয়েছে। তবে এই তিনজন ব্যাটারই আপাতত যথেষ্ট খারাপ ফর্মের মধ্যে দিয়ে এগোচ্ছেন।


```