Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবসর নেওয়া উচিত রোহিতের? লাগাতার খারাপ ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন

চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে রোহিত এখনও পর্যন্ত ৪ ইনিংসে মাত্র ২২ রান করেছেন।

অবসর নেওয়া উচিত রোহিতের? লাগাতার খারাপ ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 27 December 2024 11:35

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার কপালে যেন শনির সাড়ে-সাতি দশা চলছে। লাল বলের ক্রিকেটে তিনি কিছুতেই বড় রান করতে পারছেন না। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেও সেই ছবিটাই দেখতে পাওয়া গেল। মাত্র ৩ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।

বক্সিং ডে টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন। এমনকী, চলতি বক্সিং ডে টেস্টের পরই হিটম্যানকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, চলতি বছর এই রোহিতের নেতৃত্বেই টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ খেতাব জয় করেছিল। তখন এই ক্রিকেট সমর্থকরাই রোহিতকে মাথায় তুলে নেচেছিলেন।

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান রোহিত। প্যাট কামিন্সের শেষ ডেলিভারিতে তিনি পুল করতে গিয়েছিলেন। কিন্তু, বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা মিড অনে চলে যায়। সেই সুযোগ হাতছাড়া করেননি স্কট বোল্যান্ড। তিনি সহজ ক্যাচ তালুবন্দি করেন।

প্রসঙ্গত, চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে রোহিত এখনও পর্যন্ত ৪ ইনিংসে মাত্র ২২ রান করেছেন। হিটম্যানের ব্যাট থেকে যথাক্রমে ৩, ৬, ১০ এবং ৩ রান বেরিয়ে এসেছেন। সবথেকে বড় কথা, তাঁর প্রত্যেকটা শটে আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব দেখা যাচ্ছে। এই খরা তিনি কতদিনে কাটাবেন, তা নিয়ে সকলেই সন্দেহ করছেন।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতীয় টেস্ট ক্রিকেট দলে আদৌ রোহিত শর্মার কোনও প্রয়োজনীয়তা রয়েছে? ওপেনিং স্লট হোক কিংবা মিডল অর্ডার, কোনও জায়গাতেই তিনি বড় রান করতে পারছেন না। ইতিপূর্বে, অ্যাডিলেড এবং ব্রিসবেনে কেএল রাহুল ওপেন করতে নেমেছিলেন। রোহিত ব্যাট করতে নেমেছিলেন ৬ নম্বরে। তবে মেলবোর্নে তিনি ফের ওপেনারের ভূমিকায় অবতীর্ণ হলেন। পাশাপাশি শুভমান গিলকে এই দল থেকে বাদ দেওয়া হয়েছে। 

ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ মনে করছেন, রোহিতের পরিবর্তে যদি শুভমানকে সুযোগ দেওয়া হয়, তাহলে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং ডিপার্টমেন্ট আরও শক্তিশালী হবে। আর দলের অধিনায়ক হিসেবে জসপ্রীত বুমরাহও ইতিমধ্যে লেটার মার্কস নিয়ে পাস করেছেন। এই পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই আপাতত দেখার।


```