Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেমন আছে হাঁটুর চোট, বক্সিং ডে টেস্টে আদৌ খেলবেন হিটম্যান?

রোহিতের কথায়, ইতিমধ্যে তিনি দুটো প্র্যাকটিস সেশন করেছেন।

কেমন আছে হাঁটুর চোট, বক্সিং ডে টেস্টে আদৌ খেলবেন হিটম্যান?

চতুর্থ টেস্ট ম্য়াচের আগে হেলথ আপডেট দিলেন রোহিত শর্মা

শেষ আপডেট: 24 December 2024 13:20

দ্য ওয়াল ব্যুরো : হাতে আর খুব বেশি সময় নেই। আগামী ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ আশঙ্কা করছেন, এই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা হয়ত খেলতে পারবেন না। যদিও ম্যাচের ২ দিন আগে একটি সাংবাদিক বৈঠক করে রোহিত নিজেই এই ব্যাপারে আপডেট দিলেন।

এই সাংবাদিক বৈঠকে রোহিত তাঁর হাঁটুর চোটের ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। গত কয়েকদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল, রোহিতের হাঁটুতে নাকি চোট লেগেছে। সেকারণে তিনি মেলবোর্ন টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আপাতত তাঁর হাঁটু একেবারে ঠিক আছে। আর কোনও সমস্যা হচ্ছে না।

ভারতীয় ক্রিকেট দলের দৃষ্টিভঙ্গিতে এটা যে রীতিমতো সুখবর, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। রোহিতের কথায়, ইতিমধ্যে তিনি দুটো প্র্যাকটিস সেশন করেছেন। কোনও সমস্যা আপাতত নেই। সূত্রের খবর, সাংবাদিক বৈঠক শেষ করার পর রোহিত সতীর্থ ক্রিকেটারদের কাছে ফিরে যান। কিছুক্ষণের মধ্যে তিনি ব্যাটিং অনুশীলন করতেও মাঠে নামেন। অর্থাৎ রোহিতকে নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল, সেটা একেবারেই ভিত্তিহীন।

মেলবোর্নে আসার পর থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলকে প্রথমে ব্যবহার করা উইকেটে অনুশীলন করতে দেওয়া হয়েছিল। কিন্তু, এই ঘটনা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক হয়েছে। এই ব্যাপারে রোহিত শর্মাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, মঙ্গলবার টিম ইন্ডিয়াকে অনুশীলন করার জন্য সতেজ উইকেট দেওয়া হবে। টিম ইন্ডিয়ার প্রাথমিক লক্ষ্য, ম্যাচ পরিস্থিতির কথা মাথায় রেখে অনুশীলন শুরু করা।


```