Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুলকে ছেড়েছেন নিজের জায়গা, কত নম্বরে ব্যাট করবেন রোহিত?

মিডল অর্ডারে ব্যাটিংকে চ্যালেঞ্জিং বললেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক।

রাহুলকে ছেড়েছেন নিজের জায়গা, কত নম্বরে ব্যাট করবেন রোহিত?

অ্যাডিলেড টেস্টে টস করতে এসেছেন রোহিত শর্মা।

শেষ আপডেট: 6 December 2024 09:27

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছেন ভারতীয় ক্রিকেট দল। অ্যাডিলেডে আয়োজিত দিন-রাতের এই টেস্ট ম্যাচটি গোলাপি বলে খেলা হবে। তবে এই টেস্ট ম্যাচ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন, এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামবেন কেএল রাহুল। তাহলে রোহিত কত নম্বরে ব্যাট করবেন। অবশেষে সেটাও স্পষ্ট হয়ে গেল।

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ : 

কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা, নীতিশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

এই ম্যাচে টস জিতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। রোহিত শর্মা বললেন, 'উইকেট দেখে বেশ ভাল লাগছে। এখন হতে পারে উইকেটের উপরিভাগ কিছুটা হলেও শুষ্ক রয়েছে। কিন্তু, ঘাসেরও প্রলেপ দেখতে পাওয়া যাচ্ছে। আশা করছি, এই উইকেটে ফাস্ট বোলাররা অ্যাডভান্টেজ পাবে।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'তবে এই ম্যাচ যত সামনের দিকে এগোবে, ব্যাটাররা ততই সুবিধা পাবে। আমাদের দলে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। আমি ফিরেছি, শুভমান ফিরেছে। আর ফিরেছে অশ্বিন। এই ম্যাচে খেলছে না ওয়াশি, পাডিক্কল এবং জুরেল। আমি মিডল অর্ডারে ব্যাট করতে নামব। এটা আমার কাছে ভিন্ন অভিজ্ঞতা। তবে এই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।'


```