Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ঋষভের চালাকিতেই বাজিমাত, বিশ্বকাপ ফাইনালের 'অন্দর কী বাত' শেয়ার করলেন রোহিত

গত ২৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া ২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিল।

ঋষভের চালাকিতেই বাজিমাত, বিশ্বকাপ ফাইনালের 'অন্দর কী বাত' শেয়ার করলেন রোহিত

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 6 October 2024 16:03

দ্য ওয়াল ব্যুরো: আপাতত ছুটি কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি ২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর তিনি এখনও আবু ধাবিতে রয়েছেন। টিম ইন্ডিয়া রবিবার (৬ অগাস্ট) বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামবে। 

টি-২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্য়াট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। সেকারণেই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁকে আর দেখতে পাওয়া যাবে না। ইতিমধ্যে, নেটফ্লিক্সে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো'-য়ে এসেছিলেন রোহিত। সঙ্গে টিম ইন্ডিয়ার আরও কয়েকজন ক্রিকেটার ছিলেন। সেই অনুষ্ঠানের ভারতের বিশ্বকাপ জয়ের একটি গোপন তথ্য ফাঁস করলেন ক্যাপ্টেন রোহিত।

গত ২৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া ২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিল। এই ম্যাচের এমন একটা মুহূর্ত তৈরি হয়, যেখান থেকে মনে হচ্ছিল যে প্রোটিয়ারা হয়ত ভারতীয় ক্রিকেট দলকে পরাস্ত করতে পারে। দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ২৪ বলে দরকার ছিল ২৬ রান। এরপর জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়ার বোলিং টিম ইন্ডিয়াকে এই ম্যাচে ফেরাতে সাহায্য করে। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া ফাইনাল ম্য়াচে ৭ রানে জিতে যায়।

তবে এই অনুষ্ঠানে এসে রোহিত শর্মা একটি 'অন্দর কী বাত' শেয়ার করলেন। তিনি বলেন, কীভাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ছন্দ ভেঙেছিল ভারতীয় ক্রিকেট দল। কপিল শর্মা শো-য়ে এসে রোহিত বললেন, দক্ষিণ আফ্রিকার যখন ৩০ বলে ৩০ রান (২৪ বলে ২৬ রান) দরকার ছিল, সেইসময় ম্য়াচে একটা ছোট ব্রেক নেওয়া হয়েছিল। আর এই ব্রেকটাই তুরুপের তাস করেছিলেন ঋষভ পন্থ। তিনি কিছুক্ষণের জন্য ম্য়াচ থামিয়ে দেন এবং হাঁটুতে টেপ লাগাতে শুরু করেন। এই কারণে কিছুটা সময় নষ্ট হয় এবং ম্যাচের গতিও কিছুটা কমে যায়। সবথেকে বড় কথা, প্রোটিয়া ব্যাটাররা নিজেদের ছন্দ হারিয়ে ফেলে। রোহিতের কথায়, টিম ইন্ডিয়ার জয়ের পিছনে এটা অবশ্যই একটা বড় কারণ। ঋষভ এই চালাকি না করলে, ম্যাচটা টিম ইন্ডিয়া হারতেও পারত। 


```