Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

নট আউট ছিলেন ঋষভ? ম্যাচের শেষে বিস্ফোরক রোহিত

তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট সমর্থকরা হতবাক হয়ে যান।

নট আউট ছিলেন ঋষভ? ম্যাচের শেষে বিস্ফোরক রোহিত

ঋষভ পন্থের বিতর্কিত আউট

শেষ আপডেট: 3 November 2024 16:43

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্য়াচে ২৫ রানে হেরে গেল টিম ইন্ডিয়া। পাশাপাশি তিন ম্যাচের টেস্ট সিরিজেও ভারতকে হোয়াইটওয়াশ হতে হল। তবে ম্যাচের তৃতীয় দিন আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কথায়, যদি ওই সিদ্ধান্তটা ভারতের পক্ষে যেত, তাহলে অনায়াসেই টিম ইন্ডিয়া এই ম্যাচে জয়লাভ করত।

নট আউট ছিলেন ঋষভ?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ৫৭ বলে ৬৪ রান করেন। এই ইনিংসে তিনি ৯ বাউন্ডারি এবং একটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। ঋষভ যখন ব্যাট করছিলেন, সেইসময় মনে হয়েছিল যে ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচটা জিতে যাবে। কিন্তু এজাজ প্যাটেলের বলে তিনি আউট হয়ে যান। আসলে এজাজ প্যাটেলের ডেলিভারিটা ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে গিয়েছিলেন পন্থ। বলটা তাঁর প্যাডে লেগে উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে জমা পড়ে। তিনি ক্যাচের আবেদন করেন।

কিন্তু, প্রথমে আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। এরপর কিউয়ি অধিনায়ক টম লাথাম রিভিউ নেন। সেখানেই স্পষ্ট হয়ে যায় যে বলটা ব্যাটে লেগেছিল না প্যাডে। অনেকক্ষণ ধরে গোটা বিষয়টা চেক করেন থার্ড আম্পায়ার। শেষপর্যন্ত তিনিও কোনও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। গ্রাউন্ড আম্পায়ারকে আউট দেওয়ার নির্দেশ দেন। তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট সমর্থকরা হতবাক হয়ে যান। পরে সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মাও নিজের ক্ষোভ উগরে দিলেন।

কী বললেন রোহিত শর্মা?

ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করতে আসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, এই ব্যাপারে আমি মুখ খুললে সেটা ভালভাবে গ্রহণ করা হবে না। কিন্তু, যদি কোনও সিদ্ধান্তে নিশ্চিত না হওয়া যায়, তাহলে গ্রাউন্ড আম্পায়ারের সিদ্ধান্তেই সায় দেওয়া উচিত। এই একটা সিদ্ধান্ত আমাদের গোটা দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। রোহিত শর্মার এই একটা মন্তব্যই বুঝিয়ে দেয় যে তিনি কতটা রেগে দিয়েছে। আম্পায়ারের সিদ্ধান্তে একেবারে খুশি হতে পারেননি।

অন্যদিকে ঋষভের এই বিতর্কিত আউট নিয়ে টুইট করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। তিনি লিখেছেন, বল যদি ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়েও যায়, তাহলেও স্নিকোমিটার ঠিক ধরে নেয়। এই পরিস্থিতিতে হটস্পট থাকা অবশ্যই দরকার।


```