Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন না রোহিত? বড় ধাক্কা টিম ইন্ডিয়ার

ব্যক্তিগত কারণেই হিটম্য়ান একটি টেস্ট ম্য়াচ খেলতে পারবেন না।

অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন না রোহিত? বড় ধাক্কা টিম ইন্ডিয়ার

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 11 October 2024 13:33

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সফর ঘোষণা হওয়ার আগেই বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। আসলে, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট ম্য়াচের মধ্যে যে কোনও একটায় খেলবেন না বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, প্রথম না দ্বিতীয় টেস্ট ম্য়াচ, কোনটা রোহিত খেলবেন না;  তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। তবে শোনা যাচ্ছে, ব্যক্তিগত কারণেই হিটম্য়ান একটি টেস্ট ম্য়াচ খেলতে পারবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ইতিমধ্যে এই ব্যাপারে জানিয়েও দেওয়া হয়েছে।

একটা টেস্ট ম্য়াচে হয়ত খেলবেন না রোহিত

বর্ডার-গাভাসকার ট্রফি শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। আসলে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম কিংবা দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে পারবেন না। একটি সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, 'গোটা পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। শোনা যাচ্ছে, রোহিত শর্মা বিসিসিআই-কে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তিনি সিরিজের প্রথম কিংবা দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে পারবেন না। তবে ব্যক্তিগত বিষয় যদি সিরিজ শুরু হওয়ার আগেই তিনি মিটিয়ে ফেলতে পারেন, তাহলে পাঁচটি টেস্ট ম্য়াচেই তাঁকে দেখা যেতে পারে।'

রোহিতের ক্যাপ্টেন্সি এবং ব্যাটিং ফর্ম বিচার করে, এই খবরটা টিম ইন্ডিয়ার কাছে যে একেবারে ভাল বার্তা বহন করবে না, সেটা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। টেস্ট ক্রিকেটে হিটম্য়ানের ব্যাট হামেশাই গর্জন করছে। অস্ট্রেলিয়ার বাউন্সে ভরা উইকেটে রোহিতের ব্যাটিং যে টিম ইন্ডিয়াকে স্বস্তিতে রাখবে, তা বলা যেতেই পারে।

রোহিতের পরিবর্তে টিম ইন্ডিয়ায় আসতে পারেন অভিমন্যু

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও টেস্ট ম্য়াচে যদি রোহিত শর্মা না খেলতে পারেন, তাহলে তাঁর পরিবর্তে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে আসতে পারেন ইন-ফর্ম ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ। হিটম্য়ানের অনুপস্থিতিতে শুভমান গিল কিংবা কেএল রাহুলের মধ্যে কাউকে ওপেন করতে হবে। আগামী ২২ নভেম্বর থেকে পারথে বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ শুরু হতে চলেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৬ ডিসেম্বর অ্যাডিলেডে আয়োজন করা হবে। এছাড়া তৃতীয় ম্য়াচ ব্রিসবেনে আয়োজন করা হবে। এই ম্যাচটা ১৮ ডিসেম্বর থেকে হবে। ৩০ ডিসেম্বর থেকে মেলবোর্নে চতুর্থ ম্য়াচ এবং ৭ জানুয়ারি থেকে সিডনিতে অন্তিম তথা পঞ্চম ম্য়াচের আয়োজন করা হবে।


```