Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষরক্ষা হল না, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তান যাবেন রোহিত শর্মা?

তবে এই টুর্নামেন্ট খেলার জন্য ভারতীয় ক্রিকেট দল অবশ্য পাকিস্তানে যাবে না।

শেষরক্ষা হল না, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তান যাবেন রোহিত শর্মা?

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 14 January 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তানে যেতে পারেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। জানা গিয়েছে, এই টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটা দলের অধিনায়কদের নিয়ে একটি ফোটোশ্যুট করা হবে। উল্লেখ্য, যে দেশ কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে, তারা ইভেন্ট শুরুর আগে প্রত্যেকটা অংশগ্রহণকারী দলের অধিনায়কদের নিয়ে একটি ফোটো সেশনের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, ফোটো সেশনের পাশাপাশি অধিনায়কদের সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয়। এই টুর্নামেন্ট থেকে তাঁদের কী প্রত্যাশা সেটাও জানতে চাওয়া হয়। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট আটটি দল অংশগ্রহণ করতে চলেছে।

এই পরিস্থিতিতে রোহিত শর্মা আদৌ পাকিস্তান যাবেন কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানতে পারা যায়নি। উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে। প্রথম ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান ক্রিকেট দল।

তবে এই টুর্নামেন্ট খেলার জন্য ভারতীয় ক্রিকেট দল অবশ্য পাকিস্তানে যাবে না। টিম ইন্ডিয়ার প্রত্যেকটা ম্য়াচই হাইব্রিড মডেলে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হবে। রোহিত শর্মারা এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্য়াচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে।

উল্লেখ্য, লিগ পর্যায়ে টিম ইন্ডিয়া মোট তিনটে ম্যাচ খেলবে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এছাড়া নক আউটে টিম ইন্ডিয়া উঠলে আগামী ৪ মার্চ প্রথম সেমিফাইনালে খেলতে হবে। আর এই ম্যাচটা জিততে পারলে আগামী ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবেন রোহিত শর্মারা।

এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই ভারতীয় সময় অনুসারে বেলা আড়াইটে থেকে শুরু হবে। ম্যাচের সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া Disney+ Hotstar আপনি লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারেন।


```