Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর নয় একটাও সুযোগ, সিডনি টেস্টেই বাদ পড়ছেন রোহিত?

ব্রিসবেন টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার ভাগ্য হয়ত বৃষ্টির কারণে বেঁচে গিয়েছিল।

আর নয় একটাও সুযোগ, সিডনি টেস্টেই বাদ পড়ছেন রোহিত?

শেষ আপডেট: 1 January 2025 10:41

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকমাস ধরেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে রানের খরা দেখতে পাওয়া যাচ্ছে। সেকারণে তাঁকে যথেষ্ট সমস্যার মুখেও পড়তে হচ্ছে। গত বছর তাঁর নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপ জয় করেছিল। কিন্তু, তারপর থেকেই রোহিতের সময়টা খুব একটা ভাল যাচ্ছে না।

ভারতীয় উইকেটে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতের ব্যাটে রান দেখতে পাওয়া যায়নি। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতেও বদলায়নি ছবিটা। তবে শুধুমাত্র ব্যাটিং নয়, অধিনায়কত্বেও তিনি যারপরনাই ফেল করেছেন। আর সেকারণে ইতিমধ্যে তাঁর উপরে অবসরের চাপ ক্রমশ বাড়তে শুরু করেছে।

ব্রিসবেন টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার ভাগ্য হয়ত বৃষ্টির কারণে বেঁচে গিয়েছিল। কিন্তু, মেলবোর্নে অপ্রত্যাশিত হার রোহিতের টেনশন আরও বাড়িয়ে দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোহিত শর্মা ইতিমধ্যে বিসিসিআই নির্বাচকদের সঙ্গে অবসর প্রসঙ্গে আলোচনা করেছেন। খুব শীঘ্রই এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আশা করা হচ্ছে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত পঞ্চম টেস্ট ম্য়াচের পরই রোহিত শর্মা হয়ত টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন।

সিডনি টেস্টের প্লেয়িং ইলেভেনে অনিশ্চিত রোহিত

ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, রোহিতের ভবিষ্যত নিয়ে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা ইতিমধ্যেই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন। তবে এই মুহূর্তে সবথেকে বড় চিন্তা রোহিতের অবসর নয়, সিডনি টেস্টের প্রথম একাদশে তিনি থাকবেন কি না, তা নিয়ে। আপাতত রোহিতের যা পারফরম্যান্স তাতে প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়া সত্যিই বেশ মুশকিল। শোনা যাচ্ছে, সিডনি টেস্টে তাঁর পরিবর্তে শুভমান গিলকে খেলানো হতে পারে। 

প্রসঙ্গত, গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ভারতের মাটিতে আয়োজিত টেস্ট সিরিজে বেশ ভাল পারফরম্যান্স করেছিলেন। কিন্তু, তারপর থেকেই টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ২৫-এর আশপাশে ঘোরাফেরা করেছে। গত বছর তিনি মোট ১৪ টেস্ট ম্য়াচে মাত্র দুটো করে সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরি করেছেন। ইতিমধ্যে ২৬ ইনিংসে তাঁর ব্যাট থেকে ২৪.৭৬ গড়ে মোট ৬১৯ রান বেরিয়ে এসেছে।


```