Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রোহিতকে হটাও, টিম ইন্ডিয়াকে বাঁচাও!' দাবি উঠল সোশ্যাল মিডিয়ায়

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামেও সেই খারাপ ফর্ম অব্যাহত রইল।

'রোহিতকে হটাও, টিম ইন্ডিয়াকে বাঁচাও!' দাবি উঠল সোশ্যাল মিডিয়ায়

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 26 October 2024 13:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার খারাপ ফর্ম অব্যাহত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিনি নামমাত্র রান করে আউট হয়ে যান। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মিচেল স্যান্টনারের হাতে শিকার হন তিনি।

বাঁহাতি কিউয়ি স্পিনার স্যান্টনার পুনে টেস্টের প্রথম ইনিংসে মোট ৭ উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় ইনিংসে রোহিতের বিরুদ্ধে তিনি একটু খাটো লেংথে বল করেন। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রক্ষণাত্মক ভঙ্গিতে বলটা খেলতে যান। কিন্তু, উইকেট থেকে স্যান্টনার অতিরিক্ত বাউন্স পান। বলটা তাঁর ব্যাটের ভিতরের কানা লাগে। আর সোজা শর্ট লেগে চলে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন উইল ইয়ং। তিনি সহজ ক্যাচ ধরে নেন।

বর্তমানে রোহিত শর্মা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামেও সেই খারাপ ফর্ম অব্যাহত রইল। ফলস্বরূপ, রোহিত শর্মাকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলিং শুরু হয়েছে।

শেষ ৮ টেস্ট ইনিংসে রোহিত শর্মার পারফরম্য়ান্স

এই টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে রোহিত শর্মা শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন। তাঁর উইকেট শিকার করেছিলেন টিম সাউদি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বর্তমানে দুর্বিষহ ফর্মের মধ্যে দিয়ে এগোচ্ছেন। গত আটটি টেস্ট ইনিংসে রোহিতের ঝুলিতে মাত্র একটাই হাফসেঞ্চুরি রয়েছে।

শেষ আটটি টেস্ট ইনিংসে রোহিত শর্মা যথাক্রমে ৮, ০, ২, ৫২, ২৩, ৮, ৬ এবং ৫ রান করেছেন। আসন্ন টেস্ট সিরিজের জন্য রোহিতের ফর্মে ফেরা অত্যন্ত দরকার। বিশেষ করে আগামী মাসেই আবার ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হতে চলেছে। আশা করা যায়, শীঘ্রই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রানে ফিরতে পারবেন।


```