Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'স্বার্থপর রোহিত...', শুভমানকে বাদ দিতেই তোপের মুখে ভারত অধিনায়ক

নেট নাগরিকদের মতে, নিজের জায়গা পাকা করতেই রোহিত নাকি শুভমানকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ থেকে বাদ দিয়েছেন।

'স্বার্থপর রোহিত...', শুভমানকে বাদ দিতেই তোপের মুখে ভারত অধিনায়ক

রোহিত শর্মা এবং শুভমান গিল

শেষ আপডেট: 26 December 2024 05:58

দ্য ওয়াল ব্যুরো : বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ মেলবোর্নে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মেলবোর্ন টেস্ট ম্যাচ। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্লেয়িং ইলেভেনে ওয়াশিংটন সুন্দরকে জায়গা দেওয়া হয়েছে। আর বাদ পড়তে হয়েছে শুভমান গিলকে।

মেলবোর্নের উইকেটে শুভমানকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত কতটা সঠিক, সেটা তো সময়ই বলবে। তবে এই সিদ্ধান্তের কারণে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ অধিনায়ক রোহিত শর্মার উপর যারপরনাই রেগে গিয়েছেন। এই সিরিজে রোহিত শর্মাও ব্যাট হাতে খুব একটা ভাল পারফরম্যান্স করছেন না। নেট নাগরিকদের মতে, নিজের জায়গা পাকা করতেই রোহিত নাকি শুভমানকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ থেকে বাদ দিয়েছেন।

এই প্রসঙ্গে আপনাদের একটা ছোট পরিসংখ্যান দিয়ে রাখি। চলতি বছর টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি রান করেছেন যশস্বী জয়সওয়াল। তিনি ২৭ ইনিংসে ১,৩১২ রান করেছেন। তিনি যে দলে থাকবেন, তা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। তবে শুভমান এবং রোহিতের মধ্যে যদি রানের তুলনা করা যায়, তাহলে গিল অবশ্যই এগিয়ে থাকবেন। শুভমান যেখানে ২২ ইনিংসে ৮৬৬ রান করেছেন, সেখানেই রোহিত শর্মা ২৪ ইনিংসে করেছেন ৬০৮ রান। পাশাপাশি ব্যাটিং গড়েও রোহিতের (২৬.৪৩) থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন শুভমান (৪৩.৩০)।

দেখে নেওয়া যাক কে কী বললেন : 

ভারতের প্রথম একাদশ :

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ :

উসমান খোওয়াজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিত, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।


```