Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টস করতে এলেন বুমরাহ, পঞ্চম টেস্টে 'বাদ' রোহিত

এবার টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা অবসর গ্রহণ করেন কি না, সেটাই আপাতত দেখার।

টস করতে এলেন বুমরাহ, পঞ্চম টেস্টে 'বাদ' রোহিত

রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 3 January 2025 05:06

দ্য ওয়াল ব্যুরো : আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচে খেলছেন না রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার হয়ে টস করতে এসেন জসপ্রীত বুমরাহ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত।

ভারতের প্রথম একাদশ :

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

টস জেতার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জসপ্রীত বুমরাহ বললেন, 'এই সিরিজে আমরা যথেষ্ট ভাল ক্রিকেট খেলেছি। গত ম্যাচটা তো যথেষ্ট রোমাঞ্চকর ছিল। আশা করছি এখানেও ভাল পারফরম্যান্স করতে পারব। উইকেটে যথেষ্ট ঘাস রয়েছে। তবে ভয় পাওয়ার মতো পরিস্থিতি নয়। নতুন বলে হয়ত কিছুটা সমস্যা হবে। কিন্তু, সেই প্রাথমিক সমস্যা কাটিয়ে উঠতে পারলে এই উইকেটে রান পাওয়া যাবে।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আমাদের দলের অধিনায়ক এই ম্যাচে যথার্থ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তিনি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্তই আমাদের দলে একতার পরিচয় দেয়। দলের স্বার্থে যেটা প্রয়োজন, সেটা করতে কেউ পিছপা হয় না। এই দলে দুটোই পরিবর্তন হয়েছে। রোহিত বিশ্রাম নিয়েছে। আর আকাশ দীপের চোট রয়েছে। ওর জায়গায় খেলতে নেমেছে প্রসিদ্ধ কৃষ্ণা।'


```