Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সম্মান থাকতে অবসর নাও...', চেন্নাই টেস্টে প্রাপ্তি রোহিতের

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মাকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে।

'সম্মান থাকতে অবসর নাও...', চেন্নাই টেস্টে প্রাপ্তি রোহিতের

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 20 September 2024 18:08

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন রোহিত শর্মা। মাত্র ৫ রান করে তাসকিন আহমেদের বলে তিনি আউট হয়ে যান। এরপর ভারতীয় ক্রিকেট সমর্থকদের প্রবল কটাক্ষের মুখে পড়লেন তিনি। অনেকে তো আবার টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মাকে অবসর গ্রহণের পরামর্শও দিয়েছেন। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া ৩ উইকেট হারিয়ে ৮১ রান করেছে। রোহিত (৫) ছাড়াও আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল (১০) এবং বিরাট কোহলি (১৭)। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া আপাতত ৩০৮ রানে এগিয়ে রয়েছে।

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় ক্রিকেট দলের দাপট দেখতে পাওয়া গেল। গোটা দিনে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে মোট ১৭ উইকেটের পতন হয়েছে। ইতিপূর্বে, একদিনে চিপক স্টেডিয়ামে কখনও এত বেশি সংখ্যক উইকেটের পতন দেখতে পাওয়া যায়নি। প্রথম দিন অশ্বিন এবং জাদেজা ১৯৯ রানের পার্টনারশিপ গড়লেও, শুক্রবার (২০ সেপ্টেম্বর) এই জুটি আর একটাও রান যোগ করতে পারেনি। সকালবেলা মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারতের বাকি চারটে উইকেটের পতন হয়।

কিন্তু এই উইকেটে যখন বাংলাদেশ ব্যাট করতে নামে, তখন তারা কার্যত মুখ থুবড়ে পড়ে। বাংলাদেশের ব্যাটাররা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে। ভারতীয় বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরাহ। তিনি একাই চার উইকেট শিকার করেন। এছাড়া দুটো করে উইকেট নেন মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ এবং আকাশ দীপ। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায়। সেকারণে টিম ইন্ডিয়া ২২৭ রানের লিড নিতে পারে। ভারতের কাছে ফলো-অন করানোর সুযোগ থাকলেও, সেই পথ তারা মাড়াননি। বরং দিনের অন্তিম সেশনে আবারও ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া।

কিন্তু, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মাকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। অনেকে তো তাঁকে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জয় করেছে টিম ইন্ডিয়া। এরপর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে প্রশংসার বন্যায় ভরিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বকাপ জেতার পরই টি-২০ ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন রোহিত। কিন্তু, চলতি টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতার পর রোহিতকে ফের সমালোচনার শরশয্য়ায় তোলা হল।


```