Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিডল অর্ডারে ব্যর্থ রোহিতও, অ্যাডিলেডে 'বুমেরাং' পরীক্ষার ফল

এই ম্য়াচে রোহিত শর্মা মিডল অর্ডারে ব্যাট করতে নেমেছিলেন।

মিডল অর্ডারে ব্যর্থ রোহিতও, অ্যাডিলেডে 'বুমেরাং' পরীক্ষার ফল

স্কট বোল্যান্ডের বলে আউট হলেন রোহিত শর্মা

শেষ আপডেট: 6 December 2024 12:38

দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেড টেস্টের প্রথম দিনই ব্যাকফুটে চলে গেল ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মাত্র ৮৭ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছে টিম ইন্ডিয়া।

আর পঞ্চম উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা। তিনি ২৩ বলে মাত্র ৩ রানই করতে পারলেন। ২৫.৫ ওভারে স্কট বোল্যান্ডের বলে তিনি LBW হয়ে ফিরে যান। 

এই ম্য়াচে রোহিত শর্মা মিডল অর্ডারে ব্যাট করতে নেমেছিলেন। আর যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন কেএল রাহুল। যশস্বী তো রানের খাতাই খুলতে পারলেন না। স্টার্কের প্রথম বলেই তিনি LBW হয়ে যান। পাশাপাশি ওপেন করতে নেমে নজর কাড়তে পারলেন না রাহুলও। তিনিও ৬৪ বলে ৩৭ রান করে ফিরে যান। 

প্রসঙ্গত, পারথ টেস্টে রোহিত শর্মা খেলেননি। সেইসময় রাহুলকে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে হয়েছিল। প্রথম ইনিংসে ২৪ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে তিনি ৭৭ রান করেছিলেন। সেকথা মাথায় রেখেই রোহিত এই ম্য়াচে মিডল অর্ডারে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু, দুজনের কেউই সেই অর্থে রান করতে পারলেন না। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল শেষপর্যন্ত কত রান করতে পারে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।


```