Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এ কী করলেন রোহিত, দায়িত্ব নিয়ে বিপদে ফেললেন ভারতকে! দেখুন ভিডিও

অবশেষে ১০ রান করেই তাঁকে ফিরে যেতে হয়।

এ কী করলেন রোহিত, দায়িত্ব নিয়ে বিপদে ফেললেন ভারতকে! দেখুন ভিডিও

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 17 December 2024 06:20

দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটা ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হচ্ছে। ম্যাচের চতুর্থদিন সকালবেলা কেএল রাহুলের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা। প্রথম আধঘণ্টা তাঁরা বেশ দেখেশুনেই খেললেন। কিন্তু, শেষপর্যন্ত প্যাট কামিন্সের বলে শিকার হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।

চতুর্থ দিনের সকালে কেএল রাহুলের সঙ্গে ব্যাট করতে নেমেছিলেন রোহিত শর্মা। এই সিরিজে তিনি মিডল অর্ডারে ব্যাট করতে নামছেন। তৃতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া যেখানে মাত্র ৫১ রানেই ৪ উইকেট হারিয়েছিল, সেখানে রোহিতকে আরও খানিকটা দায়িত্ব গ্রহণ করার দরকার ছিল। কিন্তু, তেমনটা করতে পারলেন না টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।

২৪ ওভারে বল করতে এসেছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক। ফলে লড়াইটা ছিল ক্যাপ্টেন বনাম ক্যাপ্টেনের। ওভারের তৃতীয় ডেলিভারিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে ফাঁদে ফেললেন কামিন্স। পঞ্চম স্টাম্পে বলটা ছিল। ড্রাইভ করতে গিয়েছিলেন রোহিত। কিন্তু, ফুটওয়ার্ক তাঁর একেবারে ছিল না বললেই চলে। আর কী! বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা ক্যারির দস্তানায় জমা পড়ে। এই সহজ ক্যাচ ধরতে অজি কিপার কোনও ভুল করলেন না। অবশেষে ১০ রান করেই তাঁকে ফিরে যেতে হয়।

রোহিত ফিরে গেলেও, দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করছেন টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুল। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে একটা ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। ৮৫ বলে তাঁর ব্যাট থেকে চলতি সিরিজের দ্বিতীয় ৫০ রান বেরিয়ে আসে। রাহুলের এই ইনিংসে ৬ বাউন্ডারি রয়েছে। ২৫ ওভার শেষে ভারত ৫ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে। এখনও তারা অস্ট্রেলিয়ার থেকে ৩৬১ রানে পিছিয়ে রয়েছে।


```