Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rohit Sharma: ২০২১ বিশ্বকাপের 'ফ্ল্যাশব্যাক', আফ্রিদি জুজু কাটাতে পারলেন না রোহিত

আপাতত ভারতীয় ইনিংসের লাগাম শুভমান গিল এবং বিরাট কোহলির হাতে রয়েছে।

Rohit Sharma: ২০২১ বিশ্বকাপের 'ফ্ল্যাশব্যাক', আফ্রিদি জুজু কাটাতে পারলেন না রোহিত

ক্লিন বোল্ড হয়ে গেলেন রোহিত শর্মা

শেষ আপডেট: 23 February 2025 20:04

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচে জ্বলে উঠতে পারলেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। শাহিন শাহ আফ্রিদির বলে ক্লিন বোল্ড হয়ে তাঁকে ফিরতে হয়। শুরুটা বেশ ভাল করলেও ২০ রান করে তিনি আউট হলেন। হিটম্যান প্যাভিলিয়নে ফিরতেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়ে।

২৪২ রানের টার্গেট তাড়া করতে ভারতের হয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা এবং শুভমান গিল। শুভমান গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করলেও, শুরুর দিকে তিনি কিছুটা দেখেশুনে ব্যাট করতে শুরু করেন। তবে রোহিত শর্মা অবশ্য প্রথম বল থেকে ফিফথ গিয়ারে ব্যাট করতে শুরু করেন। ৪.৫ ওভারেই টিম ইন্ডিয়া ৩১ রানে পৌঁছে গিয়েছিল। কিন্তু, তারপরই হল ইন্দ্রপতন। ওভারের শেষ বলে রোহিতের উইকেট শিকার করলেন শাহিন আফ্রিদি।

আফ্রিদির ইনসুইং ইয়র্কারে পরাস্ত হলেন রোহিত শর্মা। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ বলতে শুরু করেছেন যে এই বলটা রোহিত কেন, বিশ্বের কোনও ব্যাটারই খেলতে পারতেন না। বলটা কিছুটা দেরিতে সুইং হয়। সেইসঙ্গে উড়িয়ে দেয় মিডল স্টাম্প। রোহিত কোনওক্রমে তাঁর ব্যাটটা ওই বলে ঠেকাতে চেয়েছিলেন। কিন্তু পারলেন না। প্রসঙ্গত, ২০২১ সালে এই শাহিন শাহ আফ্রিদির বলেই রোহিত LBW হয়ে গিয়েছিলেন। আজও সেই একই ভেন্যুতে তিনি ২০ রান করে আফ্রিদির শিকার হলেন। যদিও আজকের এই ইনিংসে তিনি ১৫ বলে তিনটে চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন। সবথেকে বড় কথা, ১৩৩.৩৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি।

আপাতত ভারতীয় ইনিংসের লাগাম শুভমান গিল এবং বিরাট কোহলির হাতে রয়েছে। ১৫ ওভার শেষে টিম ইন্ডিয়া ১ উইকেটে ৮৯ রান করেছে। ৪২ রানে ব্যাট করছেন শুভমান। ২৪ রানে বিরাট কোহলি। ভারতকে জিততে হলে এখনও ৩৫ ওভারে ১৫৩ রান করতে হবে।


```