Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ঋষভের উপর রোহিত 'অগ্নি'শর্মা! প্রকাশ্যে ড্রেসিংরুমের চাঞ্চল্যকর ভিডিও

মুম্বই টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল আপাতত চালকের আসনে বসে রয়েছে।

ঋষভের উপর রোহিত 'অগ্নি'শর্মা! প্রকাশ্যে ড্রেসিংরুমের চাঞ্চল্যকর ভিডিও

রোহিত শর্মা এবং ঋষভ পন্থ

শেষ আপডেট: 2 November 2024 19:54

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। সিরিজের প্রথম দুটো ম্যাচে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে তৃতীয় ম্যাচের লাগাম আপাতত টিম ইন্ডিয়ার হাতেই রয়েছে।

তবে এই ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং উইকেটকিপার ঋষভ পন্থের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। ভিডিওয় স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, ঋষভের উপর চিৎকার চেঁচামেচি করছেন রোহিত শর্মা। কিন্তু, ঠিক কোন কারণে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এমন রেগে গেলেন, তা অবশ্য জানতে পারা যায়নি।

ঋষভের উপর ক্ষেপে ফায়ার অধিনায়ক রোহিত

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ঋষভ পন্থের উপর ক্ষেপে ফায়ার হয়েছেন রোহিত শর্মা। ভিডিও দেখে অনুমান করা হচ্ছে যে তিনি রাগে ফেটে পড়েছেন। সূত্রের খবর, এই ভিডিওটি তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের। একদিকে রোহিত শর্মা পন্থের উপর চিৎকার করছেন, অন্যদিকে ঋষভ ক্রমাগত সাফাই দেওয়ার চেষ্টা করছেন। যদিও ভিডিওর শেষদিকে পন্থকে হাসতে দেখা যায়।

দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত

মুম্বই টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দল আপাতত চালকের আসনে বসে রয়েছে। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত নিউজিল্যান্ড ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৭১ রান করেছে। যদিও কিউয়ি দল এখনও পর্যন্ত ১৪৩ রানে এগিয়ে রয়েছে। তবে এই লিড একেবারে নামমাত্র বলা যেতেই পারে।

দ্বিতীয় দিন ভারতীয় বোলারদের মধ্যে ৪ উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা। এছাড়়া ৩ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া আকাশ দীপ এবং ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট শিকার করেছেন। তৃতীয় দিন টিম ইন্ডিয়া যদি কিউয়ি ব্রিগেডকে জলদি অলআউট করতে পারে, তাহলে ভারতীয় ক্রিকেট দল জয়ের আশা করতে পারে।


```